স্বাস্থ্য

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝুন, লিভারে সমস্যা আছে কি না

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝুন, লিভারে সমস্যা আছে কি না - West Bengal News 24

লিভার শরীরের এমন একটি অঙ্গ, যা রক্ত পরিষ্কার করা, খাবার হজমে সহায়তা, ওষুধ ভাঙানো এবং ভিটামিন জমা রাখাসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু লিভারে সমস্যা দেখা দিলে শরীরের নানা অংশে প্রভাব পড়ে, বিশেষ করে হাত ও পায়ে কিছু লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এসব লক্ষণ আগে থেকে চিনতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব।

হাত-পায়ের যে ৫ লক্ষণ লিভারের সমস্যার ইঙ্গিত দেয়

১. হাতের তালু লাল হয়ে যাওয়া: লিভারের সমস্যা হলে হাতের তালু, বিশেষ করে বুড়ো আঙুল ও কনিষ্ঠার নিচের অংশ লালচে হয়ে যেতে পারে। সাধারণত ব্যথা বা চুলকানি হয় না, তবে দুই হাতেই সমানভাবে দেখা দেয়। এটি মূলত হরমোনের পরিবর্তনের কারণে ঘটে।

২. ত্বকে ছোট লাল-নীল শিরা ফুটে ওঠা: ত্বকের নিচে মাকড়সার মতো শিরা দেখা গেলে তাকে বলা হয় স্পাইডার ভেইন। লিভার সঠিকভাবে কাজ না করলে বা সিরোসিসের মতো দীর্ঘমেয়াদি সমস্যায় এই লক্ষণ দেখা দিতে পারে।

আরও পড়ুন :: হার্ট সুস্থ রাখার জন্য যে ৫টি কাজ করতেই হবে

৩. হাত ও পায়ের আঙুল মোটা হয়ে যাওয়া: আঙুলের ডগা মোটা হয়ে গেলে এবং নখ নিচের দিকে বাঁকতে শুরু করলে একে বলা হয় ক্লাবিং। এটি ধীরে ধীরে হয় এবং সাধারণত রক্তে অক্সিজেন কমে যাওয়া বা দীর্ঘমেয়াদি লিভার সমস্যার কারণে দেখা দেয়। এর সঙ্গে ক্লান্তি বা জন্ডিস থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

৪. হাত-পায়ে ফোলাভাব: লিভার ঠিকমতো কাজ না করলে অ্যালবুমিন নামক প্রোটিনের ঘাটতি হয়। এর ফলে শরীরে তরল জমে হাত-পা ও পেটে ফোলাভাব দেখা দেয় এবং হঠাৎ ওজন বেড়ে যেতে পারে।

৫. রক্তনালির পরিবর্তন: লিভারের অসুস্থতায় হাত বা পায়ের পাতার ত্বকের নিচে রক্তনালি স্পষ্ট দেখা যেতে পারে বা ফুলে ওঠে। এটি অনেক সময় বড় সমস্যার আগাম সংকেত হতে পারে।

এই লক্ষণগুলোর যেকোনো একটি থাকলেই লিভারের সমস্যা আছে, তা নয়। তবে একাধিক লক্ষণ একসঙ্গে দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য