ক্রিকেট

‘ওর জায়গায় গিলকে খেলানো সহজ নয়’, এশিয়া কাপে ওপেনার হিসেবে সঞ্জুকেই চান শাস্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Asia Cup 2025 : ‘ওর জায়গায় গিলকে খেলানো সহজ নয়’, এশিয়া কাপে ওপেনার হিসেবে সঞ্জুকেই চান শাস্ত্রী - West Bengal News 24

এশিয়া কাপের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। অনেকের মত, গিলই ওপেনিংয়ে নামবেন। এমন হলে সঞ্জু স্যামসনকে নামতে হতে পারে নিচের সারিতে। কিন্তু এই পরিস্থিতিতে সঞ্জুর হয়ে সরব হলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, শুভমান গিলের উপস্থিতি থাকলেও সঞ্জুকে ওপেনার থেকে সরানো মোটেই সহজ নয়। তাই তিনি চান এশিয়া কাপে ওপেনার হিসেবে খেলুক সঞ্জুই।

২০২৪ থেকে নিয়মিত ওপেনার হিসেবে খেলছেন সঞ্জু স্যামসন। ইতিমধ্যেই ৪১টি টি-টোয়েন্টিতে করেছেন ৮৬১ রান। মাত্র ১২টি ইনিংসে তিন-তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ১৫২.৩৮। পরিসংখ্যান বলছে, ওপেন ছাড়া অন্য যে কোনও পজিশনে নামলেই তাঁর পারফরম্যান্স নেমে যায় অনেকটা। নীচের দিকে নেমে খেলা ৯ ইনিংসে সঞ্জুর সংগ্রহ মাত্র ২৯ রান।

এই প্রেক্ষিতে শাস্ত্রী বলেন, “উপরের সারির তিনজনের মধ্যে ও-ই সবচেয়ে বিপজ্জনক। টপ অর্ডারের খেলেই কিন্তু একার হাতে ভারতকে জিতিয়েছে। ওর জায়গায় গিলকে খেলানো সহজ নয়। টি-টোয়েন্টিতে সঞ্জুর রেকর্ডও দারুণ। ওকেই ওপেনার হিসাবে দেখতে চাই। গিল বরং অন্য জায়গায় নামুক।”

তিনি আরও যোগ করেন, “সঞ্জু যেমন খেলে তেমনই খেলুক। সেখানে কোনও বদলের প্রয়োজন নেই। ওপেন নামলেই ওকে বিধ্বংসী মেজাজে দেখা যাবে।” এছাড়া দুবাইয়ের তীব্র গরমে স্পিনারদের ভূমিকাও যে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, তা মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ। উল্লেখযোগ্য, ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ এবং ভারত প্রথম ম্যাচ খেলবে ১০ তারিখে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য