প্রযুক্তি

মাত্র কয়েকঘণ্টার ব্যবধানেই সিংহাসনে ফিরলেন! আবারও বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Elon Musk : মাত্র কয়েকঘণ্টার ব্যবধানেই সিংহাসনে ফিরলেন! আবারও বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক - West Bengal News 24

কিছু সময়ের জন্য বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হাতছাড়া করেছিলেন এলন মাস্ক। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ফের শীর্ষে উঠে এলেন তিনি। বুধবার রাতের পর প্রকাশিত তথ্যে জানা যায়, মাস্কের সম্পত্তির অঙ্ক আবারও বৃদ্ধি পেয়েছে। টেসলা কর্তা ল্যারি এলিসনকে পিছনে ফেলে দিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালেও একইভাবে কিছু সময়ের জন্য এই খেতাব হারিয়েছিলেন মাস্ক।

ব্লুমবার্গের সদ্য প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে সম্পদের নিরিখে মাস্ককে ছাপিয়ে যান ল্যারি। ওই সময়ে মাস্কের সম্পদ ছিল “৩৮৫০০ কোটি ডলার”, আর ল্যারির মোট সম্পত্তি দাঁড়ায় “৩৯৩০০ কোটি ডলার”। জানা গিয়েছে, সেদিন সকালে ওরাকল সংস্থার শেয়ারের দাম এক লাফে প্রায় ৪০ শতাংশ বাড়ে। কারণ, মঙ্গলবারই ওরাকলের তরফে ঘোষণা করা হয়েছিল, ভবিষ্যতে সংস্থার ব্যবসা প্রত্যাশার থেকেও ভালো ফল করবে।

তবে কিছু ঘণ্টার মধ্যেই মাস্কের সম্পদ দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। যদিও দিনের শুরুতে ওরাকলের শেয়ারের দাম বাড়লেও, দুপুরের দিকে তার বৃদ্ধি অনেকটা কমে যায়। সেই সুযোগে ফের শীর্ষস্থান ফিরে পান মাস্ক। বুধবার দিনের শেষে হিসেব অনুযায়ী মাস্কের মোট সম্পদ দাঁড়ায় “৩৮৪২০ কোটি ডলার”, যা এলিসনের তুলনায় অন্তত “১০০ কোটি ডলার” বেশি। এর ফলে আবারও বিশ্বের ধনীতম ব্যক্তির আসন ফিরে পান এক্স কর্তা।

প্রসঙ্গত, ২০২২ সালের শেষদিকে টুইটার কেনার পর থেকেই টেসলার শেয়ার দারুণভাবে নিম্নগামী হতে শুরু করে। ডিসেম্বরেই সংস্থার শেয়ার প্রায় ৬৫ শতাংশ কমে যায়। এর জেরেই বিশ্বের ধনীতম ব্যক্তির আসন হাতছাড়া হয়েছিল মাস্কের। বিনিয়োগকারীদের একাংশ মনে করেন, টেসলার পরিবর্তে টুইটারকে চাঙ্গা করার দিকে বেশি নজর দেওয়াতেই এ অবস্থা হয়েছিল। যদিও বিশেষজ্ঞদের মতে, ২০২১ সালের পর থেকে বেশিরভাগ সময়ই বিশ্বের ধনীতম ব্যক্তির মুকুট থেকেছে মাস্কের মাথায়।

আরও পড়ুন ::

Back to top button