রাজ্য

বয়স শুধু সংখ্যা! এশিয়া মাস্টার্সে ৫ কিমি হেঁটে সোনা জিতে নজির ৮২ বছরের অণিমার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বয়স শুধু সংখ্যা! এশিয়া মাস্টার্সে ৫ কিমি হেঁটে সোনা জিতে নজির ৮২ বছরের অণিমার - West Bengal News 24

বয়স যেন তাঁর কাছে শুধুই সংখ্যা! হাঁটা প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে সোনার পদক জিতে আবারও নজর কাড়লেন কালনার ৮২ বছর বয়সি অণিমা তালুকদার।

বিরাশি পেরিয়ে গেলেও তাঁকে দেখে তা বোঝার উপায় নেই। বয়সের তুলনায় মনোবল ও শারীরিক ফিটনেস— দুইই তাঁর বাড়তি অস্ত্র। দৃঢ় মানসিকতা আর শরীরের শক্তিকে ভরসা করেই তিনি অনায়াসে রাস্তায় নামতে পারেন, আর সেই জোরেই বহু কম বয়সি প্রতিযোগীর কাছে হয়ে ওঠেন অনুপ্রেরণা। সমান গতিতে তাঁর সঙ্গে হাঁটা যে সহজ কাজ নয়, তা আবারও প্রমাণ দিলেন তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের তেরঙ্গা ছড়িয়ে।

এক সময় কালনার এক স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন অণিমা দেবী। অবসর নিয়েছেন বহু বছর। বেশিরভাগ মানুষ যেখানে অবসরের পর শান্ত, একই ধাঁচের দিনযাপন বেছে নেন সেখানে রুটিনের বাইরে পথ চলা বেছে নিয়েছেন তিনি। নইলে এই বয়সে এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যাওয়া এবং সোনা জেতার মতো সাহসী সিদ্ধান্ত কি সহজে নেওয়া যায়?

চেন্নাইয়ে আয়োজিত ২৩তম এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নেন অণিমা তালুকদার। বাড়ি তাঁর কালনার কৃষ্ণদেবপুরে। শুক্রবার ৮০+ বয়সভিত্তিক বিভাগে ৫ কিমি হাঁটা প্রতিযোগিতায় নামেন তিনি। এবং অন্যান্য দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে প্রথম হয়ে সোনা জিতে নেন।

কালের শহরে তাঁর এই ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বাস শুক্রবার বিকেল থেকেই বইতে শুরু করেছে গর্বের আবেগ। মায়ের এই জয় নিয়ে গর্বে ভরেছেন তাঁর দুই মেয়ে অসীমা ও অঞ্জলি তালুকদার, এবং ছেলে কলকাতা মেডিকেল কলেজের অধ্যাপক ডা.‌ অরুণাংশু তালুকদার। হাঁটু ব্যথা বা শারীরিক সমস্যায় আক্রান্তের সংখ্যা যেখানে আট থেকে আশি সেখানে ৮২ বছরের অণিমা যেন নতুন করে শেখাচ্ছেন, জীবন শুরু করার বয়স বলে কিছুই নেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য