জাতীয়

নৌসেনায় যুগান্তকারী পদক্ষেপ! সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে শুরু হচ্ছে ‘প্রজেক্ট-১৮’ রণতরী নির্মাণ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Project 18-class destroyer : নৌসেনায় যুগান্তকারী পদক্ষেপ! সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে শুরু হচ্ছে ‘প্রজেক্ট-১৮’ রণতরী নির্মাণ - West Bengal News 24

আত্মনির্ভর ভারতের পথে আরও এক বড় পদক্ষেপ। এবার নৌসেনার শক্তি বাড়াতে শুরু হচ্ছে একেবারে নতুন প্রজন্মের রণতরী তৈরির প্রকল্প ‘প্রজেক্ট-১৮’। মুম্বইয়ের মাজগাঁও শিপইয়ার্ডেই তৈরি হবে এই অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যা ভারতীয় নৌবাহিনীর ক্ষমতা আরও বাড়াবে এবং শত্রুপক্ষকে চাপে ফেলবে।

ভারতীয় নৌসেনার রণতরীগুলি ক্রমাগত আধুনিকীকরণের মধ্য দিয়ে এগোচ্ছে। এর আগেই ‘প্রজেক্ট ১৭এ’ উদ্যোগের আওতায় চারটি বিশাখাপত্তনম শ্রেণির বিধ্বংসী জাহাজ তৈরি হয়েছে। যার মধ্যে আইএনএস সুরাত প্রথমবার সমুদ্রে ট্রায়ালে গিয়েছিল গত বছরের ডিসেম্বরে। সেই জাহাজটি ছিল পি-১৫বি শ্রেণির ‘মিসাইল ডেস্ট্রয়ার’। সেনা সূত্রের বক্তব্য, ‘প্রজেক্ট-১৮’-এর অধীনে আরও উন্নত প্রযুক্তির রণতরী তৈরি করবে মাজগাঁও শিপইয়ার্ড।

নরেন্দ্র মোদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ভারতীয় নৌসেনাকে আধুনিক রূপ দিতেই চলছে ব্যাপক পরিবর্তনের কাজ। কোচি, মুম্বই, কলকাতা-সহ দেশের একাধিক ডকইয়ার্ডে উন্নত ক্ষমতার যুদ্ধজাহাজ নির্মাণ গতি পেয়েছে। সূত্রের দাবি, ২০২৭ সালের মধ্যেই নৌবাহিনীর হাতে কমপক্ষে ২০০ ধরনের যুদ্ধজাহাজ তুলে দেওয়ার লক্ষ্য নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ১ লক্ষ কোটি টাকা।

তাছাড়া ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে ৭৪টি দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরির অনুমোদন মিলেছে। যার আনুমানিক ব্যয় প্রায় ২ লক্ষ ৩৫ হাজার কোটি টাকা। সব মিলিয়ে নৌসেনাকে আরও শক্তিশালী করতে জোরদার উদ্যোগ নিয়েছে দেশ।

আরও পড়ুন ::

Back to top button