ক্রিকেট

বিয়ের প্রস্তুতির মাঝেই বিপদ! হৃদরোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, স্থগিত অনুষ্ঠান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Smriti Mandhana : বিয়ের প্রস্তুতির মাঝেই বিপদ! হৃদরোগে আক্রান্ত স্মৃতি মন্ধানার বাবা, স্থগিত অনুষ্ঠান - West Bengal News 24

উৎসবের পরিবেশ মুহূর্তে বদলে গেল দুশ্চিন্তায়। রবিবার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ক্রিকেটার স্মৃতি মন্ধানার। পরিবারও প্রস্তুতি সম্পন্ন করেছিল, চারদিকে ছিল আনন্দের আবহ। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া অঘটনে সব পরিকল্পনা থমকে গেল। আচমকা হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা, শ্রীনিবাস মান্ধানা। ফলে স্মৃতি–পলাশের বিবাহ অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র।

সাঙ্গলির সামডোলে মন্ধানা পরিবারের ফার্মহাউসে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। ঠিক সেই সময়েই অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। দ্রুত অ্যাম্বুল্যান্স ডেকে তাঁকে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা যায়, খবর পেয়েই স্মৃতি মন্ধানা ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছে যান। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। স্মৃতির ওয়েডিং ম্যানেজমেন্ট জানিয়েছে, বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত। নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্র বলেন, “সকালে খেতে বসেই অসুস্থতা বোধ করেন তিনি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করল। কোনওরকম ঝুঁকি না নিয়ে অ্যাম্বুল্যান্সে খবর দিই। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তিনি আরও বলেন, “স্মৃতি সিদ্ধান্ত নিয়েছে ওর বাবা সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। তাই সেই অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। এখন তিনি পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা বলেছেন, তাঁকে হাসপাতালে থাকতে হবে। ওনার দ্রুত আরোগ্য কামনা করি।”

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য