ক্রিকেট

বিয়ে ভাঙার পরেই ব্যাট হাতে ‘ক্যুইন’, প্র্যাকটিসে মন দিলেন স্মৃতি মন্ধানা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Smriti Mandhana : বিয়ে ভাঙার পরেই ব্যাট হাতে ‘ক্যুইন’, প্র্যাকটিসে মন দিলেন স্মৃতি মন্ধানা - West Bengal News 24

হৃদয়বিদারক ব্যক্তিগত অধ্যায়ের পর ফের মাঠে ফিরলেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। ক্যারিয়ারে যেমন দৃঢ়তা তাঁর পরিচিত পরিচয়, জীবনের বিপর্যয়তেও যেন সেই মানসিক শক্তিই হয়ে উঠল ভরসা। বিয়ে ভেঙে যাওয়ার মাত্র একদিন পরই আবার অনুশীলনে মন দিলেন এই ক্রিকেটার। নেটদুনিয়ার অনেকে মন্তব্য করছেন, ‘ক্যুইন’ আবার নিজের সাম্রাজ্যে ফিরে এসেছেন।

নভেম্বরের ২৩ তারিখ স্মৃতি ও গায়ক পলাশের বিয়ের দিন ধার্য ছিল। আগে থেকেই প্রাক্বধারিত নানা রীতি ও আচারও সম্পন্ন হয়েছিল। কিন্তু বিয়ের সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। সেই অপ্রত্যাশিত পরিস্থিতিতে দুই পরিবার মিলেই বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়। পরে পলাশও অসুস্থ হয়ে পড়ে হাসপাতাল যেতে বাধ্য হন এবং চিকিৎসার পর দু’জনেই ছাড়া পান। এদিকে এই সময়েই গুঞ্জন ছড়ায় বিয়ের আয়োজন চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে পলাশকে ‘ঘনিষ্ঠ অবস্থায়’ দেখা গিয়েছিল।

যদিও এই অভিযোগ নিয়ে দুই পক্ষের কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবুও শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্ত বাতিল করেন স্মৃতি। দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, দেশের হয়ে তাঁর অনেক দায়িত্ব এখনো বাকি, জেতার রয়েছে আরও বহু ম্যাচ ও ট্রফি। তাই আপাতত ক্রিকেটেই মনোনিবেশ করাই তাঁর একমাত্র লক্ষ্য। ব্যক্তিগত ঝড় কাটিয়ে সেই পথচলাও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে।

স্মৃতির দাদা শ্রাবণ মন্ধানা তাঁর অনুশীলনের একটি ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেছেন হাতে ব্যাট, মাথায় হেলমেট, পায়ে প্যাড এবং চোখে মনোযোগের কঠিন রেখা স্পষ্ট। মনে হচ্ছে নিজের বাড়ির নেটেই প্র্যাকটিস করছেন তিনি। ডিসেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছেন এ দেশের অন্যতম সেরা ব্যাটার।

আরও পড়ুন ::

Back to top button