রাজ্য

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানে উত্তাল কলকাতা, ‘রাজনীতি নয়’ স্লোগানে লকেটকে ‘গো ব্যাক’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযানে উত্তাল কলকাতা, ‘রাজনীতি নয়’ স্লোগানে লকেটকে ‘গো ব্যাক’ - West Bengal News 24

মাসিক ভাতা বৃদ্ধি-সহ আট দফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার স্বাস্থ্যভবন অভিযানে শামিল হলেন আশাকর্মীরা। শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল শুরু হয়ে সল্টলেকমুখী হলেও নিরাপত্তার অজুহাতে একাধিক জায়গায় পুলিশের বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের।

শিয়ালদহ ও ধর্মতলা সংলগ্ন এলাকায় পরিস্থিতি দ্রুতই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এসএন ব্যানার্জি রোডে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতে গেলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মহিলা আশাকর্মীদের সঙ্গে মহিলা কনস্টেবলদের সংঘর্ষ বাধে, কয়েকজনকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, ন্যায্য পাওনা চাইতেই পুলিশের এই দমন-পীড়ন।

অন্যদিকে, সল্টলেকমুখী একটি মিছিলে যোগ দিতে এসে বিজেপি নেত্রী ও প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েন। আশাকর্মীরা স্পষ্ট জানিয়ে দেন, তাঁদের আন্দোলনে কোনও রাজনৈতিক রং লাগতে দেওয়া হবে না।

পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যভবনের চারপাশে নিরাপত্তা আরও কড়া করা হয়েছে। মিছিল এগোনোর সঙ্গে সঙ্গে পুলিশি নজরদারিও বেড়েছে। স্বাস্থ্যভবনের সামনে মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হলেও পুলিশের বাধায় রাস্তায় বসেই নিজেদের দাবিদাওয়া নিয়ে সোচ্চার হন আশাকর্মীরা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য