ক্রিকেট

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া আইপিএলে, বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া আইপিএলে, বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা - West Bengal News 24

মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধের প্রভাব এবার পড়তে শুরু করেছে আইপিএলের উপরও। মেগা টুর্নামেন্টের প্রথম পর্বের সূচি ঘোষণা হয়ে গেলেও নির্ধারিত সময়ে প্রতিযোগিতা শুরু হবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এর মধ্যেই সামনে এসেছে নতুন আশঙ্কা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইপিএল সময়মতো শুরু হলেও শুরুতেই সব বিদেশি ক্রিকেটারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাই ও দোহার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট কেন্দ্রগুলিতে বিমান পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটার এখনও নিজেদের দেশে ফিরতে পারেননি। তাঁরা সময়মতো দেশে ফিরে আবার আইপিএলে যোগ দিতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

আরও পড়ুন :: ভারতের জন্য খুলল হরমুজ প্রণালী! মোদি সরকারের কূটনৈতিক কৌশলে ইরানের অনুমতি, জ্বালানি সংকটে বড় স্বস্তি

এখনও আইপিএল শুরুর প্রায় দু’সপ্তাহ সময় বাকি রয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে তার আগেই ক্রিকেটারদের ভারতে পৌঁছনো কঠিন হয়ে পড়তে পারে। শুধু দক্ষিণ আফ্রিকা বা ওয়েস্ট ইন্ডিজই নয়, আরও অনেক দেশের ক্রিকেটার ভারতে আসার সময় ট্রানজিট হিসেবে দুবাই বা দোহাকে ব্যবহার করেন। ফলে সমস্যাটি আরও বড় আকার নিতে পারে। সেক্ষেত্রে প্রায় সব দলই কোনও না কোনওভাবে প্রভাবিত হতে পারে। বিশেষ করে যেসব দলে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার বেশি রয়েছেন, তাদের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা বেশি।

এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়েই জ্বালানি সংকট দেখা দিয়েছে। ভারতের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ‘এসমা’ জারি করেছে। এই পরিস্থিতিতে আইপিএলের মতো বড় আয়োজন করা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে বোর্ড।

তবে টুর্নামেন্ট সম্পূর্ণ বাতিল করার কথা এখনও ভাবা হচ্ছে না। বোর্ড সূত্রে খবর, শেষ মুহূর্ত পর্যন্ত আইপিএল আয়োজনের সবরকম চেষ্টা চালানো হবে। ⚾

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য