কলকাতা

দায়িত্ব নিয়েই বার্তা নতুন সিপির, ‘‘প্রত্যেক বারের মতোই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে’’

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Kolkata Police Commissioner : দায়িত্ব নিয়েই বার্তা নতুন সিপির, ‘‘প্রত্যেক বারের মতোই অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে’’ - West Bengal News 24
কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয় কুমার নন্দা

কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয় কুমার নন্দা (Ajay Kumar Nand) দায়িত্ব নেওয়ার পরেই স্পষ্ট বার্তা দিলেন আসন্ন নির্বাচনের নিরাপত্তা নিয়ে। তিনি জানিয়েছেন, পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। একই সঙ্গে কলকাতা পুলিশ বাহিনীকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশও দিয়েছেন নতুন নগরপাল।


নতুন সিপি অজয় কুমার নন্দা বলেছেন, “প্রত্যেক নির্বাচনই চ্যালেঞ্জিং। পুলিশের থেকে সাধারণ মানুষের প্রত্যাশা থাকে। রাজনৈতিক দলগুলিও আশা করে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় কিছু ফাঁকফোকর থাকতেই পারে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করাই পুলিশের আসল পরীক্ষা। পুলিশের উপর মানুষের ভরসা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন :: ‘ওরা নারীবিদ্বেষী-বাঙালি বিদ্বেষী’, মধ্যরাতে ‘ছুপারুস্তমে’র মতো মুখ্যসচিব বদলে কমিশনের বিরুদ্ধে মমতার তোপ


দায়িত্ব নেওয়ার পর কলকাতা পুলিশ বাহিনীকে স্পষ্ট বার্তা দিয়েছেন নতুন কমিশনার। তাঁর কথায়, “পুলিশ বাহিনী কলকাতাবাসীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দায়বদ্ধ। নগরপাল হিসেবে আমার সহকর্মী এবং অফিসারদের বলব— এখানে ব্যর্থ হওয়ার কোনও সুযোগ নেই।”

এই বার্তার মাধ্যমে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।


অজয় নন্দা ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে—

  • পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব

  • মাওবাদী দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা

  • আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার

  • কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ

  • পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি হিসেবে নিয়োগ

প্রশাসনিক অভিজ্ঞতা ও কঠোর আইনশৃঙ্খলা পরিচালনার দক্ষতার জন্যই তাঁকে কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য