রাজ্য

ভোটের আগে ডিজিটাল কড়াকড়ি! প্রার্থীদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর কমিশনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ভোটের আগে ডিজিটাল কড়াকড়ি! প্রার্থীদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নজর কমিশনের - West Bengal News 24

শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যেই এবার সোশাল মিডিয়ায় প্রচার নিয়ে আরও কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। সামনে রেখে ভুয়ো প্রচার ও বিজ্ঞাপনের খরচ গোপন করার প্রবণতা রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রথমবারের মতো বড় পদক্ষেপ হিসেবে জানানো হয়েছে, প্রার্থীদের নিজেদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের সংখ্যা মনোনয়ন জমার সময়ই জানাতে হবে। শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে একাধিক নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, স্বচ্ছ ও অবাধ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতেই এই কড়াকড়ি।

এই নির্বাচনে সোশাল মিডিয়ায় ভুয়ো প্রচার ও অর্থের বিনিময়ে বিজ্ঞাপন নিয়ন্ত্রণে রাখতে মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি) গঠন করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, কোনও ধরনের বিজ্ঞাপন প্রচারের আগে এই কমিটির অনুমতি বাধ্যতামূলক। অনুমোদন ছাড়া প্রচার চালালে তা নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

আরও পড়ুন :: দুয়ারে চিকিৎসা থেকে ১০ লক্ষ চাকরি ‘প্রতিজ্ঞা’ ইস্তেহারে বড় বাজি তৃণমূলের

এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম চালু হয়েছে প্রার্থীদের মনোনয়ন জমার সময়ই নিজেদের সব সোশাল মিডিয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা দিতে হবে, যা পরে যাচাই করবে কমিশন।

প্রতিটি নির্বাচনে প্রার্থীদের জন্য নির্দিষ্ট ব্যয়ের সীমা নির্ধারণ করে দেয় কমিশন। এবার সেই সীমা ধরা হয়েছে ৪০ হাজার টাকা। এই নির্দিষ্ট অর্থের মধ্যেই প্রচার চালাতে হবে প্রার্থীদের। কিন্তু সোশাল মিডিয়ায় তুলনামূলক কম খরচে প্রচার সম্ভব হওয়ায়, সেই সাশ্রয়ী অর্থ অন্য খাতে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েই কমিশনের বিশেষ নজর থাকবে।

এই কারণেই এমসিএমসি-র অনুমোদন ছাড়া কোনও বিজ্ঞাপন প্রচার করা যাবে না। প্রয়োজনে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে আবেদন করে অনুমতি নিতে হবে। কমিশনের মতে, এর ফলে যেমন ব্যয়ের স্বচ্ছতা বজায় থাকবে, তেমনই ভুয়ো প্রচার রোধ করাও সম্ভব হবে। আর নিয়ম না মেনে বিজ্ঞাপন প্রচার করলে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে প্রার্থীদের।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য