রাজ্য

এপিক দিলেই ‘UNDER ADJUDICATION’! ভোটার তালিকায় বিশৃঙ্খলায় চাপে কমিশন, হাই কোর্টে জরুরি আবেদন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এপিক দিলেই ‘UNDER ADJUDICATION’! ভোটার তালিকায় বিশৃঙ্খলায় চাপে কমিশন, হাই কোর্টে জরুরি আবেদন - West Bengal News 24

প্রতি শুক্রবার নয়, বরং প্রতিদিন অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশের ২২ দিন পর সোমবার গভীর রাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়। তবে ওই তালিকায় ঠিক কতজনের নাম বাদ পড়েছে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।

এরই মধ্যে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এপিক নম্বর দিয়ে তথ্য খুঁজতে গেলে প্রায় সকলের ক্ষেত্রেই ‘নির্বাচক বিবেচনাধীন’ বা ‘UNDER ADJUDICATION’ দেখানো হচ্ছে। এই পরিস্থিতিতে কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

এই প্রেক্ষিতেই প্রতিদিন অতিরিক্ত তালিকা প্রকাশের অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত হাই কোর্টের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন :: ‘অপবিত্র মাটি পবিত্র করার’ হুঙ্কার অভিষেকের, শুভেন্দুর গড়ে বড় চাল তৃণমূলের

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে বিচারাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ করে কমিশন। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বহু জায়গায় সেই তালিকার তথ্য সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। কোথাও তথ্য দেখা গেলেও তা ডাউনলোড করা সম্ভব হচ্ছে না, যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

শুধু তাই নয়, অতিরিক্ত তালিকায় মোট কতজনের নাম বাদ পড়েছে, সেই সংখ্যাও এখনও প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। এর মধ্যে আগামী শুক্রবার আরও একটি তালিকা প্রকাশের কথা রয়েছে। তবে কমিশনের ইচ্ছা, নির্দিষ্ট দিনে নয়, প্রতিদিনই বিচারাধীন নামের তালিকা প্রকাশ করা হোক।

এদিকে মঙ্গলবার রাতে আচমকাই সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায়, রাজ্যের প্রায় সব ভোটারের স্ট্যাটাস ‘বিচারাধীন’ দেখাচ্ছে। এমনকি বৈধ ভোটারদের ক্ষেত্রেও এপিক নম্বর দিয়ে সার্চ করলে একই ফলাফল দেখা যাচ্ছে।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মঙ্গলবার রাতেই শাসকদল তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে সরব হয়। পাশাপাশি উত্তরবঙ্গের এক সভা থেকে এই বিষয় নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য