ক্রিকেটরাজনীতি

৩২ হাজার ভোটে জয়ের পরও টিকিট নেই! অন্য দলে যাওয়ার ইঙ্গিতে জল্পনা বাড়ালেন মনোজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Manoj Tiwary TMC : ৩২ হাজার ভোটে জয়ের পরও টিকিট নেই! অন্য দলে যাওয়ার ইঙ্গিতে জল্পনা বাড়ালেন মনোজ - West Bengal News 24

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় চমকের ছাপ দেখা যায় প্রায় প্রতি নির্বাচনেই। বিনোদন জগৎ থেকে শুরু করে ক্রীড়াক্ষেত্র, বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের জায়গা দেওয়া হয় প্রার্থী তালিকায়। ঠিক তেমনই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সামনে এসেছিলেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তাঁকে প্রার্থীই করেননি, নির্বাচনে জয়ের পর রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এবারের প্রার্থী তালিকায় সেই মনোজ তিওয়ারির নাম নেই। ফলে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশা ও অভিমানের সুর ধরা পড়েছে তাঁর কথায়।

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর দীর্ঘ সময় চুপ থাকলেও এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন মনোজ। তাঁর বক্তব্যে যেন ক্ষোভ এবং আক্ষেপ দুই-ই প্রকাশ পেয়েছে। একইসঙ্গে অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনাও যে একেবারে উড়িয়ে দিচ্ছেন না, সেটাও পরিষ্কার। মনোজ সাফ বললেন, “অন্য দল থেকে অফার আছে। তবে এখনও কিছু ঠিক করিনি। স্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

আরও পড়ুন :: ‘অপবিত্র মাটি পবিত্র করার’ হুঙ্কার অভিষেকের, শুভেন্দুর গড়ে বড় চাল তৃণমূলের

দল তাঁকে টিকিট না দেওয়ায় তিনি কতটা হতাশ, সেই প্রশ্নের উত্তরে মনোজ খোলামেলা জবাব দিয়েছেন। তিনি বলেন, “খারাপ লাগা তো থাকবেই। পাঁচ বছর আগে একদিন অনেকগুলো মিসড কল পাই। তখন আমি প্র্যাকটিস করছিলাম। তারপর ফোন করি সেই নম্বরে। আমাকে বলা হয়, দিদি কথা বলতে চায়। তখন দিদিকে যেভাবে বিরোধী শিবিরের বড় বড় নেতারা অপমান করছিল, সেটা আমার জেদ বাড়িয়ে দেয়।”

মনোজের কথায় বারবার উঠে এসেছে তাঁর ব্যক্তিগত লড়াই এবং মানুষের পাশে থাকার ইচ্ছা। তিনি বলেন, “আমি দারিদ্রতার সঙ্গে লড়াই করে বড় হয়েছি। রাজনীতির মাধ্যমে আরও বেশি মানুষের পাশে থাকতে চেয়েছিলাম। আমার এলাকার মানুষ জানে, কতটা কাজ করেছি।” তাঁর এই মন্তব্যে স্পষ্ট, টিকিট না পাওয়ার আক্ষেপ এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।

এখন রাজনৈতিক মহলে বড় প্রশ্ন, মনোজ কি নতুন কোনও দলে যোগ দেবেন? তাঁর সাম্প্রতিক মন্তব্যে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তীকে ৩২,৬০৩ ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন। সেই জয় সহজ ছিল না, ছিল কঠিন লড়াইয়ের ফল। তাই এবার তিনি কি অন্য রাজনৈতিক মঞ্চে নতুন ইনিংস শুরু করবেন, সেই জল্পনাই এখন সবচেয়ে বেশি চর্চায় রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button