রাজ্য

ধর্মরক্ষায় আক্রান্তদের পাশে ভারত সেবাশ্রম! জোকার হাসপাতালকে ‘আয়ুষ্মান ভারত’-এ আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ধর্মরক্ষায় আক্রান্তদের পাশে ভারত সেবাশ্রম! জোকার হাসপাতালকে ‘আয়ুষ্মান ভারত’-এ আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - West Bengal News 24

জোকার ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বুধবার হাসপাতালের নতুন ইউনিটের উদ্বোধন করতে এসে তিনি জানান, ধর্ম রক্ষার লড়াইয়ে এবং রাজনৈতিক হিংসায় আক্রান্ত বহু মানুষের চিকিৎসা ও সেবার দায়িত্ব নিয়েছে এই হাসপাতাল। হিন্দুধর্ম রক্ষার ক্ষেত্রে ভারত সেবাশ্রম সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন তিনি। সেই অবদানের জন্য সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

এদিন জোকার ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে প্রথমে স্বামী প্রণবানন্দজী মহারাজের আরতিতে অংশ নেন শুভেন্দু। পরে হাসপাতালের নতুন একটি ইউনিটের উদ্বোধন করেন তিনি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং ১৩টি শয্যা-সহ অত্যাধুনিক নিউরো আইসিইউ পরিষেবারও সূচনা হয় এদিন।

আরও পড়ুন :: যাত্রীদের জন্য বিরাট সুখবর! শিয়ালদহ-বারাসত শাখায় ছুটবে নতুন এসি লোকাল, দেখে নিন সময়সূচি ও স্টপেজ তালিকা

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আধ্যাত্মিক আন্দোলনের কেন্দ্রগুলি সরকারের কাছে আবেদন করবে না, বরং সরকারকে নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখে। একইসঙ্গে এই মঞ্চ থেকে পূর্ববর্তী সরকারকেও তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার ছিল দাম্ভিক এবং আইনকে গুরুত্ব দিত না। বর্তমান সরকার কোনও বেআইনি পথে হাঁটবে না বলেও আশ্বাস দেন তিনি। পাশাপাশি বলেন, এই সরকারে কোনও ব্যক্তিকেন্দ্রিক মনোভাব থাকবে না, এটি হবে সম্পূর্ণভাবে জনগণের সরকার।

হিন্দু সমাজের সুরক্ষায় ঠাকুর মহারাজের ভূমিকারও প্রশংসা করেন শুভেন্দু। তিনি জানান, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত হওয়া বহু মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়েছে ভারত সেবাশ্রম সংঘের এই হাসপাতাল। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় রাজনৈতিক হিংসায় আহতদের চিকিৎসার ক্ষেত্রে যখন সরকারি ও বেসরকারি বহু হাসপাতালের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, তখন ভারত সেবাশ্রম সংঘ তাঁদের পাশে দাঁড়িয়েছিল। সেই কারণেই এই হাসপাতালকে পূর্ণাঙ্গ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে পরিণত করতে রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button