রাজনীতিরাজ্য

‘ইডির থেকে এবি বেশি ভয়ংকর, মমতার কথাও শোনে না!’ শিবির পাল্টেই অভিষেককে নিশানা মদনের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘ইডির থেকে এবি বেশি ভয়ংকর, মমতার কথাও শোনে না!’ শিবির পাল্টেই অভিষেককে নিশানা মদনের - West Bengal News 24

‘ইডির থেকেও এবি বেশি ভয়ংকর। কখন তাড়িয়ে দেয়, সেই ভয়ে থাকতাম। মমতার কথাও শোনে না অভিষেক।’ বুধবার তৃণমূলের ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) এই ভাষাতেই আক্রমণ করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর অভিযোগ, অভিষেক চান দলে তাঁর কথাই শেষ কথা হোক। তিনি নিজে সব সিদ্ধান্ত নিতে চান এবং অন্য কাউকে কাজ করার সুযোগ দেন না। ইডির তুলনায় এবিকে বেশি ভয়ংকর বলেও মন্তব্য করেন মদন। একই সঙ্গে তাঁর দাবি, অভিষেকের নেতৃত্বে বিজেপিকে পরাজিত করা সম্ভব নয়।

বুধবার বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবিরে যোগ দেন মদন মিত্র। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে তিনি কালীঘাট তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তিনি তৃণমূলেই রয়েছেন, তবে দলের আনুষ্ঠানিক গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন।

আরও পড়ুন :: ‘বেইমানদের জন্য ক্ষমাপ্রার্থী, ২০২৬ সালেও শূন্য থেকে শুরুর ক্ষমতা রাখি!’ মদনের দলত্যাগের পর গর্জে উঠলেন মমতা

মদন বলেন, “তৃণমূলের হাল যদি এখনই ধরা না যায় তাহলে বিজেপিকে কোনও দিন হারানো যাবে না। অভিষেককে দিয়ে বিজেপিকে হারানো যাবে না। হিটলারি কায়দায় চললে হবে না। প্লেন থেকে নেমে কোমরে হাত দিয়ে, ৪ তারিখ দেখে নেব বললে হবে না। মানুষের কাছে যেতে হবে।”

কালীঘাট তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের সম্মানের কথা জানিয়েছেন মদন (Madan Mitra)। তাঁর বক্তব্য, দলটি শুধু অভিষেকের নয়, তৃণমূলের কর্মীদেরও। সময়ের সঙ্গে মমতার দীর্ঘদিনের সহযোগীরা তাঁর পাশ থেকে সরে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তাঁর কথায়, “মমতা এগিয়ে যেতেন, ছায়াকে অনুসরণ করতাম। কিন্তু সেখানে থেকে কাজ করতে পারছিলাম না।”

তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশ নিয়েও কটাক্ষ করেন কামারহাটির বিধায়ক। বুধবারই কলকাতা হাইকোর্ট কালীঘাট তৃণমূল শিবিরকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ২১ জুলাই সভা করার অনুমতি দিয়েছে। তবে কর্মসূচির জন্য একাধিক শর্ত আরোপ করেছে আদালত। নির্দেশ অনুযায়ী, ওই সভায় আড়াই হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না।

আরও পড়ুন :: ‘দম থাকলে ব্রিগেডে যান!’ ২১ জুলাই নিয়ে মমতা শিবিরের অস্বস্তি বাড়িয়ে বেনজির তোপ দিলীপের

এই প্রসঙ্গে মদনের দাবি, এমন নির্দেশ দিয়ে কালীঘাট তৃণমূলের সম্মান রক্ষা করেছে আদালত। তাঁর কথায়, “বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আড়াই হাজার লোক বাদাম বেঁচেন।”

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির নজরে রয়েছেন মদন মিত্র। এর আগে এই মামলার তদন্তে তাঁর একাধিক ঠিকানায় অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা। মঙ্গলবার একই মামলায় মদনের স্ত্রী ও ছেলেদের তলব করে ইডি।

ওই দিনই ঋতব্রত শিবিরের নেতা সন্দীপন সাহার বাড়িতে যান মদন। তার পরদিন, বুধবার বিধানসভায় গিয়ে আনুষ্ঠানিকভাবে ঋতব্রত শিবিরে যোগ দেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button