কলকাতায় হঠাৎ ভিড় বাড়ছে করোনার? ৮ জনের রিপোর্টে নতুন টুইস্ট, যা বললেন ডাক্তাররা!
ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জুলাইয়ের শেষ সপ্তাহে কলকাতার আবহাওয়ায় বারবার পরিবর্তন দেখা যাচ্ছে। বর্ষার স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে শহরের বহু বাড়িতেই জ্বর, সর্দি এবং কাশির প্রকোপ বেড়েছে। এরই মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। শহরের বিভিন্ন হাসপাতালের রিপোর্টে দেখা যাচ্ছে, ইনফ্লুয়েঞ্জার পাশাপাশি নিঃশব্দে ছড়াচ্ছে করোনাভাইরাসও।
চিকিৎসা সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কলকাতার একাধিক হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। সাধারণ জ্বর, সর্দি ও কাশির উপসর্গের আড়ালেই করোনা সংক্রমণ ছড়াচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। শহরে নতুন করে আটজনের কোভিড রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন :: ‘ককরোচ’দের আন্দোলনে সংহতি জানাতে সোমবার দিল্লি সফরে মমতা
চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাস এবং কোভিড-১৯ এক বিষয় নয়। করোনাভাইরাস আসলে একটি ভাইরাসের গোষ্ঠী, যার মধ্যে সাধারণ সর্দি-কাশির চার প্রকার ভাইরাসও অন্তর্ভুক্ত। অনেক সময় সাধারণ ‘বায়োফায়ার টেস্ট’ করালে সেখানে করোনাভাইরাস পজিটিভ আসে, কিন্তু তার মানেই যে রোগী কোভিড আক্রান্ত-তা নয়। অনেক ক্ষেত্রে রিপোর্টের ভুল ব্যাখ্যায় অযথা আতঙ্কিত হন রোগীরা।”
চিকিৎসক মহল সূত্রে খবর, আচমকা কোভিড সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাসপাতালে ভর্তি রোগী অথবা কোভিডের মতো সন্দেহজনক উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের বিশেষ ‘আপার রেসপিরেটরি বায়োফায়ার টেস্ট’ করানো হচ্ছে।
এই আধুনিক পরীক্ষার মাধ্যমে ফুসফুস ও শ্বাসযন্ত্রে থাকা একাধিক ভাইরাস দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্ত করা যায়। ফলে রোগ নির্ণয়ের পর সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে।
আক্রান্তদের মধ্যে আগের মতোই মূলত শ্বাসকষ্ট-সহ শ্বাসযন্ত্রের বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। তবে চিকিৎসকদের মতে, এখনও পর্যন্ত ভাইরাসের প্রভাব অতীতের মতো মারাত্মক আকার নেয়নি। তা সত্ত্বেও এখনই নিশ্চিন্ত না হয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করাই শ্রেয় বলে মনে করছেন চিকিৎসকেরা।



