রাজ্য

২১ মাসের শিশুর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল, বেলেঘাটা আইডি ভর্তি শিশু

২১ মাসের শিশুর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল, বেলেঘাটা আইডি ভর্তি শিশু - West Bengal News 24

 

এবার ২১ মাসের এক শিশুর শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ল শহরে। ঘটনাটি ঘটেছে উত্তর পঞ্চান্নগ্রামে। শিশুকে অবিলম্বে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে কাশি না কমায় শিশুটিকে পার্ক সার্কাসের একটা হাসপাতালে প্রথমে ভর্তি করে তার পরিবার। সেখানে বুকের এক্স-রে রিপোর্ট দেখে সন্দেহ হয় চিকিত্‍সকের। তারপরই শিশুর সোয়্যাবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল এবং তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এরপরই পার্ক সার্কাসের ওই হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শিশুকে অবিলম্বে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করে।

পার্ক সার্কাসের যে হাসপাতালের কর্মী শিশুর এক্স-রে করেন তাঁকে কোয়ারানটাইনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই শিশুর বাবারা দুভাই। তাঁদের পরিবার একই বাড়িতে একসঙ্গে থাকে। আরও পাঁচটা বাচ্চা সহ ওই পরিবারের মোট ১৫জনকে কোয়ারানটাইনে পাঠানো হয়েছে। প্রতিবেশীদেরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর।

সুত্র:আজকাল.in

আরও পড়ুন ::

Back to top button