রাজ্য

সিল করা মদের দোকান থেকে মদ লুঠ করে পালানোর চেষ্টা, পাকড়াও দুই, বাইক ভাঙচুর, বিক্ষোভ এলাকায়

সিল করা মদের দোকান থেকে মদ লুঠ করে পালানোর চেষ্টা, পাকড়াও দুই, বাইক ভাঙচুর, বিক্ষোভ এলাকায় - West Bengal News 24

 

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার গোপালপুর ১নং গ্রাম পঞ্চায়েতের মাদারতলা এলাকার ঘটনা। সোমবার সকাল ১১টা নাগাদ ২ দুষ্কৃতী সিল করা মদের দোকান ভেঙে মদ লুঠ করার চেষ্টা করে। স্থানীয় গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলে দুই জনকে। সঙ্গে থাকা বাইকটিকে ভাঙচুর করে স্থানীয় গ্রামবাসীরা। বিক্ষোভ দেখাতে শুরু করে দোষীদের গ্রেপ্তারের দাবিতে। ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়েছে।

ওই মদের দোকানের মালিক অচিন্ত্য ঘোষ। লকডাউন ও করোনার জন্য ইতিমধ্যে মদের দোকান বন্ধ আছে। পাশাপাশি গত বছর ২০১৯ সালে এই মদের দোকান হাইকোর্টের নির্দেশে বন্ধ রয়েছে। তারই মধ‍্যে সোমবারের এই ঘটনা। সবমিলিয়ে মদের দোকান খুলে মদ নিয়ে যাওয়ার চেষ্টা করার এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

সুত্র: Oneindia

আরও পড়ুন ::

Back to top button