রাজ্য

রাজ্যে শনিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর !

রাজ্যে শনিবার পর্যন্ত চলবে ঝড়-বৃষ্টি জানালো আবহাওয়া দপ্তর ! - West Bengal News 24

 

গভীর রাতে প্রবল বেগে কলকাতায় আছড়ে পড়ল কালবৈশাখী। গতিবেগ ছিল ঘণ্টায় ৭১ কিলোমিটার। কালবৈশাখীর দাপটে মঙ্গলবার রাতভর প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে বৃষ্টিও। বুধবার ভোর থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। সপ্তাহ জুড়ে এমনই আবহাওয়া থাকবে। চলবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যত্‍-সহ বৃষ্টিও। এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে।

বৈশাখের শুরু থেকেই কলকাতায় মাঝেমধ্যেই কালবৈশাখীর দাপট দেখা যাচ্ছে। তবে মঙ্গলবার রাত সাড়ে তিনটে নাগাদ কলকাতায় আছড়ে পড়়া কালবৈশাখীর দাপট ছিল এই মরসুমে সব থেকে বেশি। ঘণ্টায় ৭১ কিমি গতির সঙ্গে ৩ মিনিটের বেশি সময় ধরে তাণ্ডব চালিয়েছে শহরে। কয়েকটি জায়গায় গাছও পড়েছে। উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় জলও জমেছে বৃষ্টির জেরে।

এ দিন সকালেও আকাশ মেঘলা। মাঝেমধ্যে হবে বৃষ্টিও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দু’টি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাস্প ঢুকছে রাজ্যের দিকে। ফলে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এ ছাড়া দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করেছে।

শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির প্রভাব কমবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তার পর কিছুটা কমবে বৃষ্টির প্রভাব। লাগাতার বৃষ্টির প্রভাবে বৈশাখের শেষেও সে ভাববে গরম পড়েনি। তাপমাত্রাও নিয়ন্ত্রণ রয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৪২.৬ মিলিমিটার। রাজ্যের অন্যান্য জেলার তাপমাত্রাও অনেকটাই কম।

সুত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button