রাজনীতিরাজ্য

১০ জনের বেশি ক্যাবিনেট মন্ত্রী বিজেপির পথে, সংকটে তৃণমূল!

১০ জনের বেশি ক্যাবিনেট মন্ত্রী বিজেপির পথে, সংকটে তৃণমূল! - West Bengal News 24

ওয়েবডেস্ক : চরম সংকটে রাজ্যের তৃণমূল সরকার। সাধন পাণ্ডে সহ রাজ্যের প্রায় ১০ জনের বেশি ক্যাবিনেট মন্ত্রী এবার বিজেপির দিকে ঝুঁকেছেন। যার জেরে এক ঝটকায় তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল কংগ্রেস। এখন শুধুই সময়ের অপেক্ষা।

সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায় থেকে সাধন পাণ্ডে কেউই ববি হাকিমকে সহ্য করতে পারছেন না। এরপর আমফান প্রমান করে দিয়েছে, মেয়র অর্থাৎ কলকাতা পুরসভার প্রশাসনিক প্রধান ববি হাকিম অপদার্থ ও অনুপযুক্ত।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের ১০ জনের বেশি সদস্য বিজেপির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। পরিস্থিতি অনুযায়ী, মন্ত্রীরা তাঁদের রঙ বদল করতে সময় নেবেন না বলেও দাবি সংশ্লিষ্ট মহলের। সুব্রত মুখোপাধ্যায় নাকি বলেছেন সামনের নির্বাচন আর জিততে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও তৃণমূলের ভিত আলগা হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য