রাজ্য

হাতে চুড়ি পরে নেই বিজেপি : শান্তনু ঠাকুর !

হাতে চুড়ি পরে নেই বিজেপি : শান্তনু ঠাকুর ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : আমপানের জেরে ক্ষতিগ্রস্ত মানুষরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ।তারা কিছুই পাচ্ছেন না ।এই অভিযোগে উত্তর বনগাঁর বিডিওর কাছে ডেপুটেশন দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। আম পানের জেরে বনগাঁ এলাকা যথেষ্ট ক্ষতিগ্রস্ত। ঘর, ত্রিপল, খাবার কিছুই দেওয়া হচ্ছে না।

পঞ্চায়েতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষরা কোনো সাহায্য পাচ্ছেন না। তাই এদিন উত্তর বনগাঁর বিডিওর কাছে ডেপুটেশন দেওয়ার কথা জানান বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।

তার কথায়, প্রত্যেকটি এলাকায় বিডিওর মাধ্যমে সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সমস্যার সমাধান করা হোক। এরপরে শান্তনু ঠাকুর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে প্রশ্ন করেন আমপান ক্ষতিগ্রস্তদের দেওয়া জন্য খাদ্য সামগ্রী কোথায় গেল?

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার প্রশ্ন প্রধানমন্ত্রীর দেওয়া এক হাজার কোটি টাকা কোথায় গেল? এলাকার সাধারণ মানুষ তার জবাব চাইছেন। প্রসঙ্গত, আমপান ঘূর্ণিঝড়ের ফলে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ের পরে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরেজমিনে পরিদর্শন করেছেন।

তারপরে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকার অনুদান দিয়েছেন ।এলাকায় মাস্তানি, দাদাগিরি করে সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বনগাঁ এলাকার মানুষ এই সন্ত্রাস সৃষ্টির চেষ্টা মেনে নেবে না ।বিজেপি চুপ করে আছে। কিন্তু তারা হাতে চুড়ি পড়ে বসে নেই। যোগ্য জবাব দিতে জানে। বলেন শান্তনু ঠাকুর।

তবে তার কথায়, সন্ত্রাসের জবাবে সন্ত্রাস করা হবে না। যারা সন্ত্রাস করতে আসবেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে। যত বড় সন্ত্রাসী হোক, আর যত বড় নেতাই হোক, সন্ত্রাস করতে এলে কিন্তু যোগ্য উত্তর দেওয়া হবে। তৃণমূলের উদ্দেশ্যে কড়াভাষায় বললেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

সুত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য