রাজ্য

বাড়ছে সংক্রমণ, করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মমতা

বাড়ছে সংক্রমণ, করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মমতা - West Bengal News 24

 

ওয়েবডেস্ক ::  রাজ্যে লাফিয়ে বাড়ছে মারণ করোনার সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে করোনা ও লকডাউন পরবর্তী কার্যকলাপ নিয়ে আলোচনা হবে। মুখ্যমন্ত্রী ছাড়াও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন।

রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। আনলক ১ পর্বে আমজনতা রাস্তায় বেরোতেই হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একটানা লকডাউনেও মেলেনি ফল।

করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে বাংলায়। সোমবার বিকেল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী এরাজ্যে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৯৪৫। রাজ্যে করোনায় মৃত বেড়ে ৫৫৫। এখনও পর্যন্ত ৮ হাজার ২৯৭ জন করোনামুক্ত হয়েছেন।

বাড়ছে সংক্রমণ, করোনা পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকলেন মমতা - West Bengal News 24

 

এই পরিস্থিতিতে বুধবার নবান্নে সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় সব পরিষদীয় দলনেতাদের বৈঠকে ডাকা হচ্ছে বলে জানা গিয়েছে। রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল থেকে দু’জন করে প্রতিনিধিকে বৈঠকে ডাকা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

করোনা মোকাবিলায় সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপ করছে রাজ্য সরকার। করোনা এড়াতে সতর্কতামূলক প্রচার, করোনা টেস্ট বাড়ানো-সহ একাধিক পদক্ষেপ করেছে রাজ্য। একইসঙ্গে হাসপাতালগুলিতেও বেড বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ করছে রাজ্য সরকার।

করোনা মোকাবিলায় দেশজুড়ে মার্চ মাসে লকডাউন কার্যকর হওয়ার আগেও মুখ্যমন্ত্রী নবান্নে সর্বদল বৈঠক করেছিলেন। সেই বৈঠকেও বিরোধী রাজনৈতিক দলগুলির মতামত নিয়েছিল রাজ্য সরকার। এবার ফের একবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button