রাজ্য

‘আপনি সত্যিই একটা চিটিংবাজ বটে : অধীর !

‘আপনি সত্যিই একটা চিটিংবাজ বটে : অধীর ! - West Bengal News 24

 

ওয়েবডেস্ক : কলকাতা, করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করতে নাজেহাল গোটা দুনিয়া। সেই গবেষণায় শামিল ভারতও। এর মাঝেই ৭ দিনে করোনা সারানোর গ্যারান্টি দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বাজারে আনল যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি। মঙ্গলবার ওই সংস্থার তরফে ১০০ শতাংশ ক্ষেত্রে করোনা সারানোর দাবি করা হয়েছে।

এই দাবির পরই রামদেবের তীব্র সমালোচনা করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। টুইটারে তিনি লিখেছেন, ‘আপনি সত্যিই একটা চিটিংবাজ বটে, ভোজ বাজির মতই করোনা সারিয়ে দিতেন পারেন আপনি।’ ‘সরকারের উচিত এই গেরুয়া ভেক ধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।’

বলে রাখি, পতঞ্জলির এই ঘোষণার পর পরই বিষয়টি নিয়ে পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। ওই ওষুধ সম্পর্কে সবিস্তার জানানোর জন্য আয়ুর্বেদ সংস্থাটিকে নির্দেশ দিয়েছে আয়ুষ মন্ত্রক। ওষুধের গুণাগুণ পরীক্ষা না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন দিতে নিষেধ করা হয়েছে।

প্রসঙ্গত, পতঞ্জলির তরফে ‘করোনিল’ ও ‘শ্বাসরি’ নামে দু’টি ওষুধ বাজারে আনা হয়েছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা রামদেব দাবি করেছেন, সারা দেশে ২৮০ জন করোনা রোগীর উপর পরীক্ষালব্ধ গবেষণা থেকেই ওই ওষুধগুলি তৈরি করা হয়েছে।

রামদেব বলেন, ”সারা দেশ এবং গোটা পৃথিবী করোনার ওষুধ অথবা ভ্যাকসিনের অপেক্ষায় রয়েছে। আমরা গর্ব অনুভব করছি যে, পতঞ্জলি এবং এনআইএমএস-এর যৌথ গবেষণায় এই ওষুধ মিলেছে।”

রামদেবের দাবি, এনআইএমএস-এর সহায়তায় জয়পুরে ৯৫ জন রোগীর উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল। তিনি এ-ও দাবি করেছেন, ৩ দিনে ৬৯ শতাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন।

রামদেব বলছেন, ”৭ দিনে ১০০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।” রোগীদের উপর এই গবেষণা চালানোর জন্য প্রয়োজনীয় ছাড়পত্রও মিলেছিল বলে দাবি করেছেন তিনি।

সুত্র: কলকাতা24×7

আরও পড়ুন ::

Back to top button