জাতীয়

ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ভারতীয় সেনা

ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ভারতীয় সেনা - West Bengal News 24

পাকিস্তানের সেনা সদস্যদের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার (২ আগস্ট) জম্মু-কাশ্মীর সীমান্তের রাজৌরি এলাকায় সীমান্ত নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে। নিহত জওয়ানের নাম রাজেশ কুমার। তিনি জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) পদে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন : পিএম কেয়ার্সের টাকা নিয়ে প্রশ্ন চিদম্বরমের

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি ভঙ্গ করে কেরি সেক্টরে গুলি চালায়। এতে ওই জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) গুলিতে গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় পাকিস্তানকেও জবাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, চার দিনের মাথায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ৩০ আগস্ট রাজৌরি জেলার নওশেরা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জেসিও নিহত হয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য