হলিউড

অ্যাভাটর থ্রি’র ঘোষণা দিলেন জেমস ক্যামেরন

অ্যাভাটর থ্রি’র ঘোষণা দিলেন জেমস ক্যামেরন - West Bengal News 24

‘টাইটানিক’ দিয়ে দুনিয়া কাঁপিয়েছিলেন তিনি। তারপর হাজির হন ‘অ্যাভাটর’ নিয়ে। সেই সিনেমাও দুনিয়াব্যাপী সাফল্যের ঝড় তুলে। এবার জেমস ক্যামেরন আসছেন ‘অ্যাভাটর ২’ নিয়ে। বিশ্ব জুড়ে বিশাল ভক্তশ্রেণি রয়েছে সিনেমাটির।

যারা সকলেই অধীর আগ্রহে ব্লকবাস্টার এই সিরিজের দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা করছেন।

সেইসব ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে সিনেমাটির প্রযোজক-পরিচালক জেমস ক্যামেরন। অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে এক আলাপচারিতায় জেমস জানিয়েছেন, ছবিটির সিক্যুয়াল নির্মাণের প্রস্তুতি শেষ হয়েছে।

তিনি আরো বলেন, মহামারির জন্য চলচ্চিত্রটির কাজ শুরু করতে সাড়ে চার মাস সময় দেরি হয়েছে। শিগগিরই পুরোদমে কাজ শুরু হবে। আর সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাবে ‘অ্যাভাটার ২’। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, সিনেমাটি নানা রকম নতুন জিনিসের সঙ্গে পৃথিবী ও মানুষকে পরিচয় করিয়ে দেবে।

আরও পড়ুুন: বাবা হলেন অস্কারজয়ী জোকার

এ ছবিতে দেখা যাবে ভিএফএক্সের চোখ ধাঁধানো কাজ, যোগ করেন জেমস ক্যামেরন।

তিনি আরো জানান, তৃতীয় কিস্তি নিয়েও পরিকল্পনা শুরু হয়ে গেছে। ‘অ্যাভাটার ২’ মুক্তি পেলেই তৃতীয় কিস্তির চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন জেমস।

প্রসঙ্গত, ‘অ্যাভাটার’ ২০০৯ সালে মুক্তি পাওয়া একটি বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনী। প্রখ্যাত পরিচালক জেমস ক্যামেরন ছবিটি রচনা ও পরিচালনা করেছেন। মূল চরিত্রগুলোয় অভিনয় করেছেন স্যাম ওর্থিংটন, জোয়ি সালডানা, স্টিফেন ল্যাং, মিচেলে রড্রিগেজ, জোয়েল ডেভিড মুর, জিওভান্নি রিবিসি এবং সিগুর্নি উইভার।

 

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য