করোনা আক্রান্ত হলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু

ফের কেন্দ্রের শীর্ষ স্তরে থাবা কোভিড 19-এর । এবার করোনায় আক্রান্ত উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু । ট্যুইট করে নিজেই জানিয়েছে তার টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ ।
বেঙ্কাইয়া নাইডু ট্যুইটে লিখেছেন, রুটিন করোনা টেস্ট করতে গিয়েই তাঁর কোভিড আক্রান্ত হওয়ার কথা জানা গিয়েছে । তার অফিসের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, রিপোর্টে করোনা আক্রান্ত এলেও তার শরীরে কোনও উপসর্গ নেই এবং স্বাস্থ্যও যথেষ্ট ভাল আছে । তবে চিকিত্সকদের পরামর্শে তিনি আপাতত হোম কোয়ারেন্টাইনে আছেন ।
আরও পড়ুুন:‘গাড়ির কাগজ সঙ্গে না রাখলেও চলবে, অক্টোবর থেকে লাগু হতে চলেছে নয়া নিয়ম
বেঙ্কাইয়া নাইডুর রিপোর্ট পজিটিভ এলেও তাঁর স্ত্রী উষা নাইডুর করোনা রিপোর্টে নেগেটিভ । তাই তিনি আপাতত সেল্ফ আইসোলেশনে রয়েছেন ।
The Vice President of India who underwent a routine COVID-19 test today morning has been tested positive. He is however, asymptomatic and in good health. He has been advised home quarantine. His wife Smt. Usha Naidu has been tested negative and is in self-isolation.
— Vice President of India (@VPSecretariat) September 29, 2020
মঙ্গলবারই ভারতের করোনা আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ছাড়িয়ে গিয়েছে । শেষ ২৪ ঘণ্টায় নতুন করে গোটা দেশে ৭০,৫৮৯ মানুষের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে । মৃত্যু হয়েছে ৭৭৬ দনের । দেশে এই মুহূর্তের করোনা পরিসংখ্যান ৬১,৪৫,২৯২ জন । এর মধ্যে ৯,৪৭,৫৭৬ টি অ্যাক্টিভ কেস রয়েছে । সেরে উঠেছেন ৫১,০১,৩৯৮ জন ।
সুত্র: News18



