জাতীয়

বাংলাসহ ৫ রাজ্যে নির্বাচনের আগেই ডিজিটাল হচ্ছে ভোটার কার্ড, জানুন বিস্তারিত

বাংলাসহ ৫ রাজ্যে নির্বাচনের আগেই ডিজিটাল হচ্ছে ভোটার কার্ড, জানুন বিস্তারিত - West Bengal News 24

ঠিক আধার কার্ডের মতো এবার আপনার ভোটার আইডি কার্ড হতে চলেছে ডিজিটাল । দেশের নির্বাচন কমিশন থেকে সবুজ সংকেত মিললেই এ বিষয়ে দ্রুত কাজ শুরু হওয়ার কথা চলছে । ভোটাররা নিজেই এই ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন বলে জানা গিয়েছে ।

নির্বাচন কমিশনের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গোটা কর্মকাণ্ডের প্ল্যান একেবারে তৈরি করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন থেকে অনুমতি পেলেই ভোটারা এই সুবিধা পেয়ে যাবেন । সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, নতুন ভোটাররা প্রথম থেকেই এই সুবিধা নিতে পারেন।

আর পুরনো ভোটারদের এই সুবিধা পাওয়ার জন্য বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে । আর তার জন্য ব্যবহার করতে হবে ভোটার হেল্পলাইন অ্যাপ।

আরও পড়ুন: বিজেপির ওপর হামলার প্রতিবাদে পটাশপুর ও ভগবানপুরে পথ অবরোধ

জানা গিয়েছে, নতুন ভোটার কার্ডের জন্য নতুন আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমোদনের পরে, আবেদনকারী এটি ডিজিটাল ফরম্যাটে পাবেন । যেক্ষেত্রে ব্যবহার হবে আবেদনকারীর রেজিস্ট্রার হওয়া মোবাইল নম্বর।

এই ডিজিটাল ভোটার আইডি কার্ড বা EPIC-এ দুটো ভিন্ন QR কোড থাকবে । একটি QR কোডে থাকবে ভোটারের নাম ও আরেকটি QR কোডে থাকবে ভোটারের সম্পর্কে যাবতীয় তথ্য।

নির্বাচন কমিশনের তরফ থেকে সবুজ সংকেত পেলেই আগামী বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই এই বিষয়ে সমস্ত কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। শুধু দেশের ভোটাররা নয়, কর্মসূত্রে বিদেশে থাকা, এদেশের নাগরিকরাও এই ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন ।

 

 

সুত্র: নিউজ ১৮ বাংলা

আরও পড়ুন ::

Back to top button