ঢালিউড

মাহীর লিপে কোনালের ‘বিলিভ মি’

মাহীর লিপে কোনালের ‘বিলিভ মি’ - West Bengal News 24

অনন্য মামুনের নতুন ধারার চলচ্চিত্র ‘নবাব এলএলবি’। ওটিটিতে রিলিজ করা প্রথম কোনো বাংলা ছবি। সেটিও আবার শাকিব খান অভিনীত। অবশেষে ছবিটির সর্বশেষ গানের শুটিং শেষ হলো। ইউটিউবে মুক্তি পেল। শুটিং শেষ হওয়া মাত্রই গান ও ফুটেজ চলে গেল এডিটিং টেবিলে।

শুটিংয়ের পর এত দ্রুততার সঙ্গে কোনো ছবির গানের ইউটিউব রিলিজের ঘটনা এর আগে ঘটেছে কি-না সেটিও একটা রেকর্ড! মাহিয়া মাহীর লিপে কোনালের গান নিয়ে এরই ভেতরে অনেকেই প্রশংসা করছেন।

এ সময়ের চলচ্চিত্রের গানে ব্যস্ততম কণ্ঠশিল্পীর নাম কোনাল। গত ২ মাসে রেকর্ডসংখ্যক চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা। গত ২ বছর ধরে দেশের শীর্ষ নায়িকাদের লিপেই থাকছে কোনালের গান।

‘নবাব এলএলবি’ ছবির এই গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। গানটির অপেক্ষায় ছিলেন দুই তারকার ভক্তরা। অবশেষে সেই গানের দেখা মিললো। আই থিয়েটার নামের ইউটিউব চ্যানেলে গত ১৩ ডিসেম্বর প্রকাশ হয়েছে ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খান ও মাহিয়া মাহীর রোমান্টিক গানটি।

আরও পড়ুন: সিকিউরিটি চিফ চরিত্রে পূজা চেরি

উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান অভিনীত ছবি ‘নবাব এলএলবি’। এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ ৭ বছর পর তিনি জুটি বেঁধেছেন ঢালিউডের মিষ্টি নায়িকা মাহীর সঙ্গে। তাই এই জুটিকে নিয়ে আগ্রহী ঢাকাই সিনেমার দর্শকরা।

গানটির কথা লিখেছেন অনন্য মামুন এবং সুর করেছেন দোলন মৈনাক। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহী ছাড়াও অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, শবনম, শাহেদ আলী ও সুমন আনোয়ারসহ অনেকে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য