
ক্রমশ অতি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিচ্ছে সাইক্লোন তউকতে (Tautkae)। মঙ্গলবার সকালে এর গুজরাট উপকূলে আছড়ে পড়ার কথা। সাইক্লোনের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিম ও দক্ষিণ ভারতের ৬টি জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত।
কর্ণাটকে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৩টি গ্রাম। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু ঘটেছে।
গোয়ায় আঘাত হানল সাইক্লোন। প্রভাব পড়ল রাজধানী পানাজিতে।
সাইক্লোন তউকতের সঙ্গে মোকাবিলার জন্য ৫৩টির বদলে ১০০টি টিম নামাল জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর।
আগামীকাল গুজরাট ও দ্বারকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ১৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ পূর্ব অরব সাগরে মাছ ধরার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। কেরল, কর্ণাটক, গোয়া ও মহারাষ্ট্র উপকূলে সতর্কতা জারি হয়েছে।
সূত্র :কলকাতা ২৪*৭



