মমতা বন্দ্যোপাধ্য়ায় -এর উচিত রাজনৈতিক শিষ্টাচারের পাঠ নবীন পটনায়েক-এর থেকে নেওয়া, কটাক্ষ লকেটের

মমতা বন্দ্যোপাধ্য়ায় (WB CM Mamata Banerjee)-এর উচিত রাজনৈতিক শিষ্টাচারের পাঠ নবীন পটনায়েক (Naveen Patnaik)-এর থেকে নেওয়া। বাংলার মানুষের কথা ভাবেন না তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ ভাবেই আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (BJP MP Locket Chatterjee)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র বৈঠক মমতা দেরি করে পৌঁছেছেন বলে অভিযোগ উঠেছে। সেটা শুক্রবারের ঘটনা। তবে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক (Naveen Patnaik) বৈঠক করেছেন। আর এ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ওডিশার প্রশংসা করে টুইট করেছেন। লকেট (BJP MP Locket Chatterjee) তাই মমতাকে আক্রমণ করলেন বলে মত বিশেষজ্ঞদের।
বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় (BJP MP Locket Chatterjee) অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী খালি কেন্দ্রের কাছ থেকে আর্থিক অনুদান চান। তবে রাজনৈতিক শিষ্টাচারের ভাষা ভুলে গিয়েছেন। বৈঠকে না থেকে তিনি ভুল করেছেন। আগামী সময়ে তার দাম দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
লকেটের প্রশ্ন, মানুষ তৃণমূলকে এবং মমতাকে বিপুল ভোট জিতেয়েছেন। তবে তিনি কি আগামী দিনে তার মর্যাদা রাখতে পারবেন? দুর্যোগে ক্ষতিগ্রস্ত ভদ্রেশ্বর পুরসভার মানুষদের সাহায্য করছে না রাজ্য সরকার, অভিযোগ করেন তিনি।
ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল। ওই পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী আধ ঘন্টা পরে যোগ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এবং এরপর বিষয়টি নিয়ে প্রবল সমালোচনা শুরু করেছে বিজেপি।
দলের সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকলেই এই ঘটনার সমালোচনা করেছেন। তাঁরা একের পর এক অভিযোগ করেছেন।
শুক্রবার কলাইকুন্ডা ওই বৈঠক আয়োজিত হয়। কী কারণে পৌঁছতে দেরি হয়, তা জানিয়েছে মুখ্যমন্ত্রী দফতর। সিএমও-র তরফ থেকে জানানো হয়েছে, সাগর দ্বীপ থেকে কলাইকুন্ডা পৌঁছতে মুখ্যমন্ত্রীর মিনিট ২০ দেরি হয়।
সিএমও থেকে জানানো হয়েছে, এরপর বাতাসের কারণে আকাশে তাঁর হেলিকপ্টার চক্কর খাচ্ছিল। কলাইকুন্ডা বিমান ঘাঁটিতে মুখ্যমন্ত্রী যখন পৌঁছেছেন, তখন পর্যালোচনা বৈঠক শুরু হয়ে গিয়েছিল।
এই নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে প্রতিক্রিয়া দেন। তাঁর অভিযোগ, মমতা দিদি’র এই আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘূর্ণিঝড়ের ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়ানো একমাত্র কাজ। কিন্তু দিদি জেদ ধরে বসে রয়েছেন। মানুষের ভাল করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়েছে জেদ।
এদিকে, রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ওই পদ থেকে অব্যহতি দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। তাঁকে কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকে নিযুক্ত করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিটি আলাপন বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ৩১ মে-র মধ্যে তাঁকে রিপোর্ট করতে। হবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দেরি করে যাওয়ায় এই পদক্ষেপ করেছে কেন্দ্র। এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া দিয়েছে।
সুত্র : আজতক



