কলকাতা

এবার বাড়ি বসে কাজ করবে কলকাতা পুলিশ!

এবার বাড়ি বসে কাজ করবে কলকাতা পুলিশ! - West Bengal News 24

করোনার প্রকোপ বাড়ায় কলকাতায় চলছে লকডাউন। এসময় থানার ওসিরা যাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা বাড়ি বসে কাজ করতে পারেন- সে বিষয়ে এগিয়ে এসেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

শনিবার (২৯ মে) তিনি কলকাতা পুলিশের সব থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই তিনি ‘বাড়ি থেকে কাজ’ চালু করার কথা বলেন।

তবে কেবল থানার ওসি ও অতিরিক্ত ওসি সপ্তাহে এক দিন বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পুলিশ কমিশনার উদ্যোগী হলেও বাড়ি থেকে পুলিশ কী ভাবে কাজ করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের কেউ কেউ জানান, বাড়ি থেকে কাজ করার মতো পরিকাঠামো নেই। এ ছাড়া দরকারি নথিপত্রও বাড়িতে পাওয়া যাবে না।

কমিশনার যদিও জানিয়ে দেন, কর্পোরেট সংস্থাগুলো অনেক দিন ধরেই কর্মীদের বাড়ি থেকে কাজ করার ব্যবস্থা করেছে। তা হলে কলকাতা পুলিশে তেমনটা চালু করতে সমস্যা হওয়ার কথা নয়। তিনি কর্মকর্তাদের দ্রুত এই বিষয়ে ভাবনাচিন্তা করে পদক্ষেপ করতে বলেছেন।

সূত্র : আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button