জাতীয়

উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ধসে মৃত ৮, আহত আরও ৭

উত্তরপ্রদেশে সিলিন্ডার বিস্ফোরণে বাড়ি ধসে মৃত ৮, আহত আরও ৭ - West Bengal News 24

ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশে। মাঝরাতে সিলিন্ডার ফেটে গোন্ডায় এখনও অবধি ৭ জন মারা গেছেন। আহত অন্তত ৭। দুটি বাড়ি ভেঙে পড়েছে।

মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে গোন্ডার ওয়াজিরগঞ্জ এলাকার টিকরি গ্রামে। জানা গেছে, ঘনবসতি এলাকার একটি বাড়িতে হঠাত্‍ই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ওই বাড়িটি ছাড়াও পাশের একটি বাড়িও ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রের খবর, প্রথমেই বিস্ফোরণের তীব্রতায় একটি বাড়ির ছাদ উড়ে যায়। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে দ্বিতীয় বাড়িটিও। দুটি বাড়ির বেশ কয়েকজন বাসিন্দা আটকে পড়েন ধ্বংসস্তূপে। দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে।

পুলিশ এবং দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে মোট ১৪ জনকে উদ্ধার করেছেন। এদের মধ্যে সাতজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি সাতজনের চিকিত্‍সা চলছে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। তার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য