রাজ্য

কলেজ ভর্তি এবার অনলাইনে! কী ভাবছে কলেজগুলি?

কলেজ ভর্তি এবার অনলাইনে! কী ভাবছে কলেজগুলি? - West Bengal News 24

করোনা অতিমারীর জেরে বাতিল করা হয়ছে সিবিএসই এবং আইএসই পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও এখনও দ্বাদশের পরীক্ষা সূচি নিয়ে কিছু জানায়নি। ইতিমধ্যেই কলেজগুলি পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। শহরের বেশ কিছু কলেজে ভর্তির মাধ্যম হিসাবে গুরুত্ব দেওয়া হচ্ছে অনলাইনকেই। অনলাইনের মাধ্যমেই পড়ুয়াদের সঙ্গে তাঁরা কথা বলতে চায়।

এক্ষেত্রে কথা বলার সময় পড়ুয়ারা যে বিষয় নিয়ে পড়ার জন্য আবেদন জানাবে সেই বিষয়ের হেডরা উপস্থিত থাকবেন অলনাইনে ইন্টারভিউয়ের সময়। সংশ্লিষ্ট বিষয়ের প্রধান অধ্যাপকরা এবং বাকি অধ্যাপক-‌অধ্যাপিকারাও থাকবেন অনলাইন ইন্টারভিউয়ের সময়। তাঁরাই পড়ুয়াদের যাচাই করে নেবেন। তারপর ভর্তির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যদিও সরকারি কলেজগুলির ক্ষেত্রে কোনওরকম প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয় না। সেক্ষেত্রে দ্বাদশের বোর্ড পরীক্ষার নম্বরের ভিত্তিতেই তালিকা প্রকাশ করে একে একে পড়ুয়াদের ভর্তি করানো হয়। পড়ুয়া অনার্সের বিষয়ের সঙ্গে ঐচ্ছিক বিষয় নিজেদের পছন্দমতো নিতে পারে।

যদিও কলকাতার নামজাদা স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠা সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় পড়ু্য়াদের ভর্তি করানোর জন্য এবারও অনলাইন ইন্টারভিউ নেবে বলেই পরিকল্পনা চলছে। জেডি বিড়লা ইন্সটিটিউট এর প্রিন্সিপাল দীপালি সিন্ঘি জানান, আমারা এবার পড়ুয়াদের স্নাতকে ভর্তির ক্ষেত্রে অনলাইন ইন্টারভিউয়ের কথাই ভাবছি। গতবারও করোনা পরিস্থিতি ছিল সেবারও আমরা অনলাইনেই পড়ুয়াদের ভর্তি করাই। গতবার আমরা কোনও পার্সোনাল ইন্টারভিউ নিইনি।

আমাদের কলজে ২ টো সেমিস্টার পুরো হয়ে গিয়েছে পড়ুয়াদের অথচ এখনও আমাদের সঙ্গে প্রথম বর্ষের পড়ুয়াদের দেখা হয়নি। এ প্রসঙ্গে শহরের আরেক শিক্ষা প্রতিষ্ঠান লেডি ব্র‌্যাবোর্ন কলজের অধ্যক্ষ শিউলি সরকার বলেন, ‘‌সরকার যেহেতু সমস্ত বোর্ড পরীক্ষা সথগিত রেখেছে তাই আমরাও এখনও প্রবেশিকা পরীক্ষা নেওয়ার ব্যাপারে কিছু ভাবিনি। অনলাইনেও ইন্টারভিউ নিয়ে ছাত্রীদের ভর্তির ব্যাপারে এখনও কলেজ কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নেইনি। উচ্চ শিক্ষা দপ্তর আগে জানাক কীভাবে পরীক্ষার মূল্যায়ণ হবে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বছর করোনার জন্য কোনও কলেজেই প্রবেশিকা পরীক্ষা হয়নি। এ বছর উচ্চ মাধ্যমিকের ফল যে-ভাবেই প্রকাশ করা হোক, পড়ুয়ারা তার ভিত্তিতেই তখন কলেজে অনলাইনে আবেদন করতে পারবেন। সিবিএসই দ্বাদশ এবং আইএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।’‌ অন্যান্য বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নিয়ে পড়ুয়া ভর্তি করালেও গত বছর করোনার জেরে পর৭ক্ষা নেওয়া যায়নি। এবছরও যা পরিস্তিতি তাতে পরীক্ষা হবে না। সেক্ষেত্রে অনলাইনেই ভর্তি করানো হবে।

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য