শিক্ষা

মাধ্যমিক পরীক্ষা হবে না শুনে আত্মঘাতী দিনহাটা গোপালনগর স্কুলের মেধাবী ছাত্রী

মাধ্যমিক পরীক্ষা হবে না শুনে আত্মঘাতী দিনহাটা গোপালনগর স্কুলের মেধাবী ছাত্রী - West Bengal News 24

মাধ্যমিক পরীক্ষা বাতিল, জেরে অবসাদে আত্মঘাতী হল এক মেধাবী ছাত্রী। কোচবিহার দিনহাটার গোপাল নগর হাইস্কুলের মৃত ওই পরীক্ষার্থীর নাম বর্নালী বর্মন।

আজ, সকালে নিজের ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও পেয়েছে পুলিস।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বর্নালী খুবই মেধাবী ছিল। এবার সে মাধ্যমিকে দিনহাটার মধ্যে তো বটেই রাজ্যের মধ্যেও একটি র‌্যাঙ্ক পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বর্নালী।

তেমনটাই সে তার বাবা ও মাকে কথা দিয়েছিল। কিন্তু পরীক্ষা বাতিল হতেই তার সব আশা ভেস্তে যায় বলেই দাবি পরিবারের।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য