বর্ধমান

পূর্ব বর্ধমানে রহস্যজনক মৃত্যু দুই শিশুর, অভিযোগের তির বাবার দিকে!

পূর্ব বর্ধমানে রহস্যজনক মৃত্যু দুই শিশুর, অভিযোগের তির বাবার দিকে! - West Bengal News 24

রহস্যজনক মৃত্যু দুই শিশুর। বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। কিন্তু ঘটনায় অভিযোগের তির বাবার দিকে। জানতে পেরেই মারধর করা হয় তাঁকে। তারপর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার খালেরপুল এলাকায়। মৃত দুই শিশুর নাম সুমি খাতুন এবং রুমি খাতুন। দুজনের বয়স যথাক্রমে ৮ বছর এবং ৬ বছর। পেশায় অটোচালক অভিযুক্ত বাবা হাসিবুল লায়েক। গত কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে অশান্তি হলে তার স্ত্রী বাপের বাড়ি চলে যান। তবে বাবার কাছেই ছিল শিশু দু’জন।

জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই দুই শিশু বাড়ির কাছে একটি তারের তৈরি দোলনায় চড়ছিল। সন্ধে হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার ঠাকুরমা খুঁজতে বের হন। তখনই শিশু দুটিকে পড়ে থাকতে দেখেন তিনি। নাতনিদের গায়ে হাত দিলে শক লাগে বলে জানিয়েছেন মৃত দুই শিশুর ঠাকুরমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে।

তারপরেই ঘটনাস্থলে হাসিবুল এলে তাকে মারধর করতে থাকে স্থানীয়রা। তাদের অভিযোগ, স্ত্রীর সঙ্গে অশান্তি করে তাকে বাড়ি থেকে তাড়িয়েছে হাসিবুল। আর এরপরই কন্যা সন্তানের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, এটা নিছক দুর্ঘটনা নয়। পুলিশ তদন্ত করে আসল রহস্য বের করুক।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button