
অস্বস্তি যেনো পিছু ছাড়ছে না মিঠুন চক্রবর্তীর। আজ পুলিশি জিজ্ঞাসাবাদে মুখোমুখি হবেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।একুশে নির্বাচনী প্রচারে উস্কানি মূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আর এবার এই বিষয়ে নিজের ফেসবুক পেইজে একটি লম্বা চওড়া পোস্ট করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriya)। সুপ্রিয় লিখেছেন মিঠুন চক্রবর্তী IS& will Mithun Chakraborty. উনি রাজনৈতিকভাবে যে দলেরই হয়ে প্রচার করুক না কেন উনি আমাদের সকলের গর্ব।
আর মঞ্চে আমি মিঠুনদার পাশেই ছিলাম যখন মানুষের ডিমান্ড অনুরোধে ওনার ছবির বিখ্যাত ডায়লগগুলি বলেছেন। ব্যাস এটুকুনিই!! উনার সব শোতে উনি ওই ডায়লগ গুলো বলে এসেছেন এতকাল ধরে।
যতদূর মনে আছে কতবার মুকুল রায়ের সাথে ঘুরে ঘুরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর প্রত্যেকটি নির্বাচনী সভায় এগুলি বলতেন উনি। তখন কেন এফআইআর করেননি মমতা ব্যানার্জির সরকার?? এবার উনি বিজেপির প্রচার করেছেন এটাই কি ওনার অপরাধ?? বিধায়ক না হয়ে ভোটে বিজেপির কাছে পরাস্ত হয়ে যিনি মুখ্যমন্ত্রী পদে বসে পড়ার আত্মসম্মান হীনতা দেখতে পারেন ,তিনি বোধহয় পারেন দল-মত-নির্বিশেষে যিনি বাংলার ভালোবাসার মানুষ, শিল্পী হিসেবে সবার শ্রদ্ধা এবং স্নেহের মানুষ সেই মিঠুন দাকে পুলিশ স্টেশনের দিকে হেনস্থা করার উদ্ধত্য দেখাতে। A complete class less ACT by none other than that who does it best Mamta banarji। প্রশ্ন হচ্ছে এখন কেন বাংলার শিল্পীরা পথে নামছেন না প্রতিবাদ করতে?
যারা মিঠুন দার সাথে একটা ছবি করতে চটপট করতেন মিঠুনদা কলকাতার হোটেলের ঘরের বাইরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন তারা চুপ কেন কিসের ভয়?এটাতো শিল্পী এবং শিল্পের অপমান বিশেষ করে যখন মিঠুনদা যে কথাগুলো বলেছেন সেগুলো নিছকই সিনেমার ডায়লগ!!
মিঠুন চক্রবর্তী IS & will remain Mithun Chakraborty. ওনি রাজনৈতিকভাবে যে দলেরই হয়েই প্রচার করুন না কেন তিনি আমাদের সকলের গর্ব | আর মঞ্চে আমি মিঠুনদার পাশেই ছিলাম যখন ‘মানুষের ডিমান্ড ও অনুরোধে’ উনি ওনার ছবির বিখ্যাত ডায়ালগ-গুলি বলেছেন | ব্যাস এইটুকুনিই !!
#BanglarLojjaMamata pic.twitter.com/XtjTjtvB8l— Babul Supriyo (@SuPriyoBabul) June 28, 2021
বামপন্থীরা বিরোধ নিন্দা করছেন না কেন? নবান্নের ফিশ ফ্রাই ক্যান্সেল হয়ে যাবে সেই ভয়ে নয় তো?? অনেকেই কমেন্ট করেছেন তার এই পোস্টটিতে, একজন লিখেছেন এখন আর বুদ্ধিজীবীদের শিল্পীর অপমান চোখে পড়ে না। চোখে মাস্ক লাগিয়ে রেখেছে সব। একজন লিখেছেন দাদা ওটা রাজনৈতিক মঞ্চ ছিল কোনো ফাংশন প্রোগ্রাম ছিল না। ওটা নির্বাচন বিধি ভঙ্গ আওতায় পড়ে এটা আপনিও জানেন।
সূত্র : প্রথম কলকাতা



