প্রযুক্তিশিক্ষা

ছিলেন স্কুল শিক্ষক, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক!

ছিলেন স্কুল শিক্ষক, এখন কয়েক হাজার কোটি টাকার মালিক! - West Bengal News 24

শিশুদের কার্টুন থেকে বের পড়তে বসানো খুব কঠিন। বিনোদন থেকে তাদের মনঃসংযোগ সরিয়ে পড়াশোনায় আনাটাও মোটেই সহজ কাজ নয়। তাই খেলতে খেলতে পড়াবেন বলেও ঠিক করেছিলেন স্কুল শিক্ষক বাইজু রবীন্দ্রন। সেই নতুন উদ্যোগের পথে এগোতে এগোতেই মাত্র সাত বছরে তিনি বিলিয়নেয়ার।

মাস শেষে হাজার দশেক টাকা বেতন পেতেন যিনি, এখন তার সম্পত্তির পরিমাণ প্রায় ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার (টাকায় ৪৮ হাজার ১৪৯ কোটি টাকা)!

এ সম্পত্তি তার কাছে এমনি এসে ধরা দেয়নি অবশ্যই। সাত বছর আগে ভারতে ‘থিঙ্ক অ্যান্ড লার্ন’ নামে এক কোম্পানি শুরু করেছিলেন বাইজু রবীন্দ্রন। তার সে প্রতিষ্ঠান থেকে তৈরি করা হয় অনলাইন শিক্ষার অ্যাপ – বাইজুস অ্যাপ

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বাইজুসের সঙ্গে সম্প্রতি চুক্তি হয়েছে ওয়াল্ট ডিজনির। এইচুক্তির ফলে থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেট ১৫ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ১ হাজার ৩২ কোটি ৬৮ লক্ষ ২৫ হাজার টাকা পায়। সেই হিসেবে থিঙ্ক অ্যান্ড লার্ন কোম্পানির মোট মূল্য এখনও পর্যন্ত দাঁড়িয়েছে ৫৭০কোটি মার্কিন ডলার। আগামী বছরের শুরুর দিকেই ডিজনির হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রেও পরিষেবা চালু করতে চলেছে বাইজুস।

থিঙ্ক অ্যান্ড লার্ন প্রাইভেটের ২১ শতাংশ শেয়ার রয়েছে, প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের হাতে। ফলে ৩৭ বছর বয়সী রবীন্দ্রনের এখন সম্পত্তির পরিমান এখন প্রায় ৮ হাজার ২৪০ কোটি ১৮ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা।

বাইজু রবীন্দ্রন চান, ঘরে বসে মাউসের ক্লিকে যেভাবে বিনোদনের দুনিয়া খুলে যায় সেভাবেই শিক্ষার ভাণ্ডার উন্মুক্ত হোক পড়ুয়াদের জন্য।সেই ভাবনা থেকেই এবার ডিজনির সঙ্গে নতুন চুক্তির পর দ্য লায়ন কিংয়ের সিম্বা বা ফ্রোজেনের অ্যানারা প্রথম থেকে তৃতীয় শ্রেণির প়ড়ুয়াদের গণিত ও ইংরেজি শেখাবে। এরাই আবার ভিডিয়ো, গেম, গল্প ও ক্যুইজের মাধ্যমে শিক্ষা দেবে। কারণ সিম্বা বা মোয়ানারা শিশুদের মনোযোগ অনেক বেশি আকর্ষণ করতে পারে।

ভারত এখন এমন এক অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে প্রচুর মানুষ নিজের কিছু করতে চেষ্টা করছেন। আর এর ফলে ধনীর সংখ্যা বৃদ্ধিতে ভারত অনেকের থেকে এগিয়ে। বিলিয়নিয়ারদের তালিকায় রবীন্দ্রন সাম্প্রতিকতম সংযোজন।

রবীন্দ্রনের মতে, ভারতে অনলাইন শিক্ষার বাজার এখন দিন দিন বাড়ছে। আর এটা সম্ভব হয়েছে কম দামের স্মার্ট ফোন আর সস্তার ইন্টারনেটের জন্য। এই বাজার আরও প্রসারিত হচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য