বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হল হরিয়ানায়! শোকস্তব্ধ পরিবার

আবার এ রাজ্যের পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করল কিছু দুষ্কৃতী। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল সে। এই নিয়ে একমাসে দুজনকে পিটিয়ে খুন করল ভিনরাজ্যের মানুষ। দুজনই এই রাজ্যের বাঙালি। এবারের ঘটনা ঘটল বিজেপি শাসিত হরিয়ানায়।
ঘটনা সূত্রে জানা গেছে,দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা, তিরিশ বছরের পরমেশ্বর ধারাকে হরিয়ানার গুরুগ্রামে পিটিয়ে মারা হয়। পরমেশ্বর গত সাত মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানাতে যায়। সঙ্গে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে গিয়ে ছিল সে।
রবিবার তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে গ্রামে খবর আসে। কিন্তু আর কিছুই জানতে পারেনি পরিবার। এটা জানতে পারে,পরমেশ্বরকে বাঁচাতে এসে তাঁর স্ত্রীও আক্রান্ত হয়েছেন, তিনি গুরুতর আহত। পরমেশ্বরের গ্রামের বাড়িতে বৃদ্ধা মা ও এক নাবালক ছেলেকে রেখে গিয়েছিলেন পরমেশ্বর। পুলিশের মাধ্যমে বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছে পরিবার।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায় পরিবার।উল্লেখ্য গত মাস দুয়েক আগে পাথরপ্রতিমার অসিত দাস নামে এক যুবককে দিল্লিতে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অসিতও পরিযায়ী শ্রমিক ছিলেন।সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ঘটল এই ঘটনা পাথর প্রতিমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজের সূত্রে পাড়ি দেয়।সেখানেই এই মর্মান্তিক পরিণতি কার্যত অন্ধকার নামিয়ে দিয়েছে পরিবারের দিন আনা দিন খাওয়া পরিবারের।
পরমেশ্বর ছিল একমাত্র রোজগেরে। তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এই অবস্থায় সংসার কিভাবে চলবে কেউই বুঝে উঠতে পারছেনা।এলাকার মানুষ চাইছে অসহায় পরিবারের পাশে দাঁড়াক সরকার।গত পয়লা জুলাই একইভাবে পাথর প্রতিমার রাক্ষস খালীর বাসিন্দা অসিত দাসকে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়। এখনও পর্যন্ত ভিন রাজ্যে প্রহারে মৃত্যুর কোনো তদন্ত হয়নি,বলে দাবী মৃতদের পরিবারের। তাঁদের দাবী ভিন রাজ্যে বাঙালী বিদ্বেষী মনোভাবের শিকার হয় তারা।
সুত্র : নিউজ ১৮



