রাজ্য

দিদি নাটক করেন, ত্রিপুরা গিয়ে ভাইরা আর বেশি নাটক করছেন’ : দিলীপ ঘোষ

Dilip Ghosh on Abhishek Banerjee : দিদি নাটক করেন, ত্রিপুরা গিয়ে ভাইরা আর বেশি নাটক করছেন’ : দিলীপ ঘোষ - West Bengal News 24

তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, জয়া দত্তদের উপর ‘বিজেপির হামলা’ র প্রতিবাদে উত্তাল ত্রিপুরা (Tripura)। রবিবার ভোররাতে মহামারী আইন ভঙ্গের অভিযোগে গেরফতারও করা হয়েছে তাঁদের। তবে এই পুরো ঘটনাকে ‘সাজানো’ আখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এমনকী এটাকে ‘নাটক’ বলেও কটাক্ষ করেন তিনি।

এদিন সকালে খড়গপুরে প্রাতঃভ্রমণে বেরন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে রাজ্যে তৃণমূলের কোনও সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত সদস্যও নেই সেখানে কেন, তৃণমূলকে আক্রমণ করা হবে? দিলীপের কথায়, ‘এরকম মারামারি করে মনে হয় না তৃণমূল ওখানে সংগঠন করতে পারবে।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘দিদি নাটক করেন, ভাই-রা আরও বেশি নাটক করেন।’

বিজেপির অন্যান্য নেতাদের মতোই দিলীপ ঘোষও বলেন, হিংসার রাজনীতি তৃণমূলই ত্রিপুরায় নিয়ে যাচ্ছে। পুরো অভিযোগই ‘সাজানো ঘটনা’ বলে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গতকাল রাজ্য বিজেপির আর এক নেতা জয়প্রকাশ মজুমদারও দাবি করেন, ত্রিপুরায় কোনও রাজনৈতিক অশান্তি ছিল না। তৃণমূলই অশান্তির পরিবেশ তৈরি করছে। এদিন সেই সুরেই দিলীপ ঘোষ বলেন, ‘ ‘এর আগে অসমে (Assam) গিয়ে অনেক নাটক করেছেন ওনারা। একটা পঞ্চায়েতও জিততে পারেনি। এবার ত্রিপুরা গিয়ে নাটক করছেন’।

এদিকে গ্রেফতার হওয়া তৃণমূল কর্মীদের ছাড়াতে ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। এই নিয়ে দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কুণাল ঘোষ বলেন, ‘ত্রিপুরার পরিস্থিতি খুব খারাপ। আমাদের সহকর্মীরা সারারাত অবরুদ্ধ ছিল। আমাদের একাধিক পার্টি অফিস ভাঙা হয়েছে, ফ্লেক্স ব্যানার ছেড়া হয়েছে। আমরা যে হোটেলগুলোতে থাকি সেখানে গিয়ে হুমকি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য