স্বাস্থ্য

ঘরেই তৈরি করুন চিকেন মোমো

ঘরেই তৈরি করুন চিকেন মোমো - West Bengal News 24

মোমো বিদেশি খাবার হলেও আমাদের দেশে এর জনপ্রিয়তা প্রচুর। এই মোমো তৈরি করা যায় বিভিন্ন উপাদান দিয়ে। আজ চলুন জেনে নেয়া যাক চিকেন মোমো তৈরির রেসিপি।

ডো তৈরির উপকরণ

ময়দা ১ কাপ
তেল ১ টেবিল চামচ
জল পরিমাণ মতো
লবণ পরিমাণ মতো
কিমা তৈরির উপকরণ
চিকেন কিমা ১ কাপ
মরিচ ১/২ চা চামচ
গরম মসলা ১/২ চা চামচ
তেল/ বাটার ২ টেবিল চামচ
গোলমরিচ গুড়া ১ চা চামচ
পিঁয়াজ কুচি ২ কাপ

প্রস্তুত প্রণালী

একটি পাত্রে পানি গরম করুন। পানিতে ময়দা দিয়ে সিদ্ধ করুন। চুলা থেকে নামিয়ে ময়দা মসৃণ করে মেখে নিন। ছোট ছোট লুচির আকারে বেলে রাখুন। ফ্রাইপ্যানে তেল গরম করুন। গরম তেলে পিঁয়াজ, কিমা ও সব মসলা দিয়ে কষিয়ে নিন ভালো করে। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকালে নামিয়ে ফেলুন। বেলে রাখা রুটির মধ্যে পুর ভরে মুড়ে চেপে আটকে দিন। একটি বড় পাতিলে পানি ফুটতে দিন। ফুটন্ত পানির হাঁড়ির মুখে বাঁশের চালুনির উপর মম রেখে ভাপে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পুদিনা কিংবা তেঁতুলের চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য