উত্তর প্রদেশে ২ তরুণীকে লিভ-ইনের ছাড়পত্র দিলেন ম্যাজিস্ট্রেট

এক তরুণীকে তাঁর বান্ধবীর একসঙ্গে থাকার (Live Together) ছাড়পত্র দিলেন যোগীর রাজ্যের (Uttar Pradesh) ম্যাজিস্ট্রেট (Magistrate)। বছর ২০-র ওই তরুণী সওয়ারের বাড়ি ছেড়ে চলে যান মাসখানেক আগে। স্বাভাবিক ভাবেই তাঁর পরিবার নিখোঁজের ডায়েরি করে। তদন্তে নেমে পুলিশ রামপুরে তরুণীকে তাঁর পোস্ট গ্রাজুয়েট ছাত্রী বান্ধবীর বাড়িতে খুঁজে পায়।
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে নিখোঁজ তরুণী পুলিশকে জানিয়েছেন যে নিজের ইচ্ছেতেই বাড়ি ছেড়েছেন তিনি। এবং পরিবার নয়, তিনি বান্ধবীর সঙ্গেই থাকতে চান। সওয়ার থানার সার্কেল অফিসার ধরম সিং মার্চাল একথাই জানিয়েছেন। পুলিশ তরুণীকে খুঁজে পাওয়ার পর পরিবারের সদস্যরা যুগলকে বসিয়ে বোঝানোর চেষ্টাও করেন।
আরো পড়ুন : ৩১ দিন পর অবশেষে কমল তেলের দাম, দেখে নিন কত হল পেট্রোল ও ডিজেলের দাম
তিনি আরও জানান, পরিবারের বোঝানোতে কোনও কাজ হয়নি। নিজেদের সিদ্ধান্তে অটল দুই তরুণী সাফ জানিয়ে দিয়েছেন নিজেদের ইচ্ছেমতো বাঁচার যোগ্যতা ও বয়স তাঁদের হয়েছে। তাঁরা এক সঙ্গেই থাকতে চান। তাঁরা যে প্রাপ্তবয়স্ক তার প্রমাণ হিসেবে দুজনেই পুলিশকে স্কুলের শংসাপত্র দেখিয়েছেন। যদিও নিখোঁজের অভিযোগ জানানো সময় ১৮ ঊর্ধ্ব তরুণীর পরিবার তাঁকে নাবালিকা বলে দাবি করেছিল। এর পরই দুজনকে ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করে পুলিশ।
ম্যাজিস্ট্রেরটকে তরুণীরা জানিয়েদেন যে, তাঁরা একসঙ্গে থাকতে চান। দুজনের বিবৃতিতে ভিত্তিয়ে তাঁদের লিভইনের চাড়পত্র দিয়েছেন ম্যাজিস্ট্রেট। যুগলের ইচ্ছের বিরুদ্ধে কিছু করলে আইনি সমস্যায় পড়তে পারেন। দুই তরুণীর পরিবারকে একথা জানিয়েছে পুলিশ।
সূত্র : লেটেস্ট লি



