অপরাধজাতীয়

প্রেমে সাহায্য করায় গলায় টায়ার ঝুলিয়ে নাচানো হলো কিশোরীকে

প্রেমে সাহায্য করায় গলায় টায়ার ঝুলিয়ে নাচানো হলো কিশোরীকে - West Bengal News 24

গলায় ঝুলছে গাড়ির ভারী টায়ার। সেই সঙ্গে মারধর। ওই অবস্থাতেই নাচতে বাধ্য করা হচ্ছে এক যুগলকে। একই ভাবে নিগ্রহের শিকার হচ্ছে এক কিশোরীও। সম্প্রতি মধ্যপ্রদেশের ধার জেলার কুন্দি গ্রামের এ ঘটনা ঘটেছে।

গেল ১২ সেপ্টেম্বরের ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরে পাঁচ জন গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে গন্ধওয়ানি থানার পুলিশ। তাদের মধ্যে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, গেল ১০ জুলাই গ্রামের এক তরুণী গোপনে বাড়ি ছেড়ে তার প্রেমিক গোবিন্দের সঙ্গে গুজরাতে চলে গিয়েছিলেন। অভিযোগ, ওই কিশোরী তাকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। সেই অপরাধে তাকে এমন শাস্তি দেওয়া হয়।

আরও পড়ুন : করোনায় মৃত্যু হলে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেবে রাজ্য, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সম্প্রতি ওই তরুণী তার প্রেমিকের সঙ্গে গ্রামে ফিরে এসেছিলেন। এরপর তরুণীর পরিবারের সদস্যেরা ঘটনার কথা জানতে পেরে গ্রামবাসীদের একাংশকে নিয়ে তাদের উপর চড়াও হয়। মারধরের পাশাপাশি গলায় টায়ার ঝুলিয়ে তাদের নাচতে বাধ্য করে। নিগ্রহের শিকার হয় ওই কিশোরী।

পুলিশ জানায়, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি, কিশোরীকে নিগ্রহের অভিযোগে ‘পকসো’ আইনেও মামলা রুজু করা হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে।

সূত্র: আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য