জাতীয়

২৯ জন মিলে কয়েক মাস ধরে কিশোরীকে গণধর্ষণ! নারকীয় ঘটনা মহারাষ্ট্রে

২৯ জন মিলে কয়েক মাস ধরে কিশোরীকে গণধর্ষণ! নারকীয় ঘটনা মহারাষ্ট্রে - West Bengal News 24

এক নাবালিকা। ধর্ষক এক নাবালক-সহ ২৯ জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর – এই ক মাস ধরে ওই ২৯ জন নাবালিকাকে ধর্ষণ করে চলেছে। অভিযুক্তরা সকলেই পুলিশের জালে। ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়।বাহুবলীদের মধ্যে একজন ওই নাবালিকার বন্ধু। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নির্যাতিতা কোনওক্রমে ডেরা থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হয়। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা মাঠে নামে। ২৯জনই পুলিশের জালে।

পুলিশকে দেওয়া নির্যাতিতার বয়ান অনুসারে, এই নারকীয় অত্যাচারের মূল পরিকল্পনা তাঁর (নির্যাতিতার) বন্ধুর। ভাব-ভালোবাসার সম্পর্ক থাকায় ওই তরুণীর সঙ্গে সে শারীরিক সম্পর্ক তৈরি করে। ঘনিষ্ঠ মুহূর্ত মোবাইলে বন্দি করে। এর পরে ওই বন্ধু স্বমূর্তি ধারণ করে। তরুণীকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এর পর শুরু হয় বাকিদের নির্যাতন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর- টানা ধর্ষণ। দিনে হোক বা রাতে। ২৯জনের যৌন ক্ষুদা মেটাতে বাধ্য থাকত সে।

আরও পড়ুন : ধর্ষণচেষ্টায় অভিযুক্ত তরুণকে ৬ মাস নারীদের কাপড় ধোয়ার নির্দেশ

অন্যদিকে, পরিবার তাদের মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ হয়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বুধবার রাতে ওই নাবালিকা কোনওক্রমে পালিয়ে পুলিশের দ্বারস্থ হয়। জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তার সঙ্গে কী করা হয়েছে। জানা গিয়েছে, এলাকার মানুষ যাতে সন্দেহ করতে না পারে, তার জন্য ওই যুবকেরা জায়গা বদল করত।

পুলিশ পদেক্ষপ করতে দেরি করেনি। ওই নাবালিকার বয়ানের ভিত্তিতে মুম্বই পুলিশের অপরাধদমন শাখা মাঠে নামে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নাবালিকার বন্ধু-সহ বাকিদের গ্রেফতার করে। সূত্রে পওয়া খবরে জানা গিয়েছে, মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে।

মুম্বই পুলিশের অতিরিক্ত কমিশনার দত্তাত্রেয় কারালে জানিয়েছেন, নির্যাতিতা বুধবার রাতে মানপাড়া পুলিশ স্টেশনে পৌঁছে তাঁর নারকীয় অভিজ্ঞতার কথা জানায়। বলে ২৯ জন মিলে গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাকে লাগাতার ধর্ষণ করেছে। নির্যাতিতার বয়ানের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ২৯জনকেই গ্রেফতার করে। এদের মধ্যে দুজন নাবালক। ধৃতদের বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ফৌজদারি বিভিন্ন আইনে মামলা রুজু করা হয়েছে।

সূত্রঃ এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য