রাজনীতিরাজ্য

তৃণমূলের দোকান বেশিদিন চলবে না : দিলীপ ঘোষ

Dilip Ghosh : তৃণমূলের দোকান বেশিদিন চলবে না : দিলীপ ঘোষ - West Bengal News 24

দলবদল নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার পাল্টা দিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অভিষেককে নিশানা করেই দিলীপবাবু জানান, তৃণমূলের দোকান এখানে বেশিদিন চলবে না। তাই ত্রিপুরায় দোকান খোলার চেষ্টা করছে। উল্লেখ্য, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূল দরজা বন্ধ করে রেখেছে। খুলে দিলে দলটাই আর এই রাজ্যে থাকবে না।

এদিন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি জানান, ‘‌এই সব ডায়লগ আমরা অনেকদিন ধরে শুনেছি। মানুষ সব বুঝে গিয়েছেন কার দর কতটা। যাঁর নামে গোটা সরকার চলে তাঁকেই তো আমরা হারিয়ে দিয়েছি। আমরা একবার হারিয়েছি।

আরও পড়ুন : ভবানীপুর উপ-নির্বাচন মামলায় চরম অস্বস্তিতে রাজ্য, ‘কেন পদত্যাগ করলেন শোভনদেব?’ প্রশ্ন হাইকোর্টের

আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব।’‌ একইসঙ্গে ভবানীপুর উপনির্বাচনের কথা প্রকাশ্যে না বলে কটাক্ষের সুরেই দিলীপবাবু জানান, ‘‌শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদে থাকবেন বলে উপনির্বাচন করাতে হচ্ছে। সবসময় নাটক করেন, সবকিছু উনি বোঝেন। লোকের সঙ্গে নাটক করেন। মান সম্মান থাকলে পদত্যাগ করতে পারেন তো।’‌

ইতিমধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন অনেক নেতা। কিছুদিন আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছেন। এর আগে মুকুল রায় ছাড়াও রাজ্যের তিন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য