হাওড়া

অনলাইন ক্লাসের মধ্যে মেয়ের মাথায় হাতুড়ি মারেন বাবা, লিলুয়া-কাণ্ডে নয়া তথ্য

অনলাইন ক্লাসের মধ্যে মেয়ের মাথায় হাতুড়ি মারেন বাবা, লিলুয়া-কাণ্ডে নয়া তথ্য - West Bengal News 24

লিলুয়ায় (Lilua) একই পরিবারের তিন জনের রহস্য মৃত্যুর খবর সামনে এসেছিল শনিবার। সেই ঘটনায় এবার চাঞ্চল্যকর মোড়। ভয়াবহ তথ্য উঠে এল তদন্তকারী পুলিশের হাতে। পুলিশের অনুমান, মেয়ের মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করে তাঁকে মেরেছেন খোদ বাবাই। সেসময় মেয়ে সম্রাজ্ঞীর স্কুল ড্রেস পরা ছিল, তাই পুলিশ অনুমান করছে, অনলাইনে ক্লাস চলাকালীনই এই কাজ করেছেন সম্রাজ্ঞীর বাবা অভিজিত্‍ দাস (৪৭)।

আরও পড়ুন : রান্নার গ্যাস সিলিন্ডারের ভিতরে ৬ কেজি জল, চাঞ্চল্য বর্ধমানে

সম্রাজ্ঞী দাসের বয়স ১৩। তাঁর মা দেবযানী দাসকেও রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া গেছে লিলুয়ার বাড়ি থেকে। রবিবার তাঁদের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়ে পুলিশ জানতে পেরেছিল, মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে দেবযানী আর সম্রাজ্ঞীকে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্রাজ্ঞীর অনলাইন ক্লাস চলার সময় হাতুড়ি নিয়ে তাঁর দিকে এগিয়ে যান অভিজিত্‍। মাথায় হাতুড়ির বাড়ি মেরে থেঁতলে খুন করেন। স্ত্রী দেবযানীকেও একই পদ্ধতিতে খুন করেন তিনি।

আর সব শেষে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। শনিবার লিলুয়ার বাড়িতে পুলিশ এসে দরজা ভেঙে দেখে অভিজিতবাবুর দেহ ঝুলছে। মেঝেতে নিথর দেহ পড়ে দেবযানী ও তাঁদের কন্যা সাম্রাজ্ঞীর। পুলিশ সূত্রের খবর, ব্যবসায় মন্দা চলছিল অভিজিতবাবুর। আর্থিক সমস্যা দেখা দিয়েছিল পরিবারে। তাই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, অনুমান পুলিশের।

সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য