
ত্রিকোণ প্রেমের ভবিষ্যৎ কী? কারও কি জানা আছে? ত্রিকোণ সম্পর্কের পরিণতি নিয়ে সমীক্ষা চালানো এক ওয়েবসাইটের প্রকাশিত তথ্য বলছে, এই ধরনের অধিকাংশ সম্পর্কেরই আয়ু ছ’মাস থেকে সর্বাধিক তিন বছর। কিছু সংখ্যক প্রেমিক-প্রেমিকাকে পাওয়া গিয়েছে যাঁরা তিন বছরের বেশি সময় ত্রিকোণ সম্পর্ক ধরে রাখতে পেরেছেন। যদিও, অধিকাংশই প্রেমিক-প্রেমিকা চান দীর্ঘকালীন সম্পর্ক, আখেরে তা টেকেই না।
সমীক্ষা বলছে ২৩ শতাংশ সম্পর্ক ২ বছর টেকে না, ২১ শতাংশ সম্পর্ক এক বছরের মধ্যেই ভেঙে যায়। ১৯ শতাংশ সম্পর্ক ছ’মাসেরও বেশি টেকে না। সমীক্ষায় আরও যেটা প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে ৮৭ শতাংশ প্রেমিক-প্রেমিকারাই তাঁদের ভালবাসার জন্য সঙ্গী অথবা সঙ্গিনীকে ত্যাগ করে। তাঁদের প্রেমিক বা ভালবাসার জন্য মনের মানুষটি সঙ্গী অথবা সঙ্গিনীকে ছেড়ে আসুক, ৮৮ শতাংশ প্রেমিক-প্রেমিকারা সেটাই নাকি কামনা করে।



