
স্কুলে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল ৩ পড়ুয়া।
তিনজনই সপ্তম শ্রেণির ছাত্র। মঙ্গলবার সাইকেল চালিয়ে স্কুলে যাওয়ার পথে এক বেপরোয়া গাড়ি পিষে দেয় তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিজয়, রফিক এবং সূর্য নামের তিন ছাত্রের।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুপাথুরে। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়ে দিয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল পড়ুয়ারা। সেই সময়েই একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাদের পিষে দেয়। গাড়িটি ভেলোর থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ুয়াদের পিষে দিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি।
গাড়িটিতে চারজন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্ঘটনার পর হাইওয়ে অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সেই অবরোধ তুলে দেয়।
সূত্র : আজকাল



