কর্ম সন্ধান

কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Quality Council of India Recruitment 2023 : কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি - West Bengal News 24

সরকারি চাকরির আবারও দারুণ সুযোগ। কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ‘গ্রুপ এ’ বিভাগে মোট ৫৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

ইতিমধ্যেই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৪ অগস্ট। আগ্রহী আবেদনকারীরা সরাসরি কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট qcin.org – এ গিয়ে আবেদন জানাতে পারেন।

কোয়ালিটি কাউন্সিল অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, আগামী ৪ অগস্ট অবধি শূন্যপদে আবেদন করা যাবে।

প্রিলিমিনারি অ্যানসার কি প্রকাশিত হবে ১৪ অগস্ট। প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ৩ সেপ্টেম্বরমোট ৫৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

এই শূন্য়পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

পরীক্ষা- মোট তিন ধাপে পরীক্ষা হবে।

১. প্রিলিমিনারি এগজামিনেশন

২. মেইন এগজামিনেশন

৩. ইন্টারভিউ

এই শূন্যপদে আবেদন করার জন্য় আবেদনকারীদের ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলা আবেদনকারীদের মাত্র ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য