কর্ম সন্ধান

ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

IBPS recruitment 2023 : ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি - West Bengal News 24

যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে সুখবর। ইন্সটিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।

আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আইটি অফিসাপ, এগ্রিকালচার ফিল্ড অফিসার, ল অফিসার, মার্কেটিং অফিসার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ইন্সটিটিউট অব ব্য়াঙ্কিং পার্সোনাল সিলেকশনের তরফে জানানো হয়েছে, মোট ১৪০২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

১ অগস্ট থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট। l

  • এগ্রিকালচার ফিল্ড অফিসার– মোট ৫০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • পার্সোনেল অফিসার– মোট ৩১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
  • আইটি অফিসার– ১২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • ল অফিসার– ১০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • মার্কেটিং অফিসার– ৭০০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • রাজভাষা অধিকারী– মোট ৪১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে ধার্য করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী, জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের বয়সসীমার উপরে ছাড় দেওয়া হয়েছে।

এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ১৭৫ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য