বলিউড

স্ত্রী ঐশ্বর্যার প্রাক্তন প্রেমিক সলমনকে কি উপদেশ দিয়েছিলেন অভিষেক?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

স্ত্রী ঐশ্বর্যার প্রাক্তন প্রেমিক সলমনকে কি উপদেশ দিয়েছিলেন অভিষেক? - West Bengal News 24

করণ জোহরের শো তে ঐশ্বর্যাকে নিয়ে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন। সেখানেই করণ দু’জনকে জিজ্ঞাসা করেছিলেন বলি ভাইজান সলমনকে একটি উপদেশ দিতে। ঐশ্বর্যা চুপ ছিলেন। কিন্তু মুখ খুলেছিলেন অভিষেক।

ঐশ্বর্যার সঙ্গে বিচ্ছেদের পর ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ান সলমন। সেই সম্পর্কও স্থায়ী হয়নি। তাঁর জীবনে বহু নারী এসেছেন। তবে একটা সময়ে ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে জড়ান সলমন। তবে টেকেনি সেই সম্পর্ক। তবে ভাইজান আজও সিঙ্গল। বিয়ে করবেন না বলেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।

করণের শো তে অমিতাভ পুত্র বলেছিলেন, সলমনের প্রতি তাঁর উপদেশ হল, তিনি যেন ওয়ার্ক আউট করা বন্ধ করে দেন। তিনি বলেন, “সলমন ওর পোশাক খোলার জন্য বিখ্যাত, কিন্তু আমার মনে হয় উনি তাঁর চেয়ে বেশি কিছু পারেন।” নেটিজেনদের অনুমান, সলমনের অভিনয় ক্ষমতার দিকেই আঙুল তুলেছিলেন অভিষেক। যদিও সলমন পাল্টা এ নিয়ে মুখ খোলেননি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য